logo

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

সিলেটে আগাম নির্বাচনী হাওয়া


টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:৫২:০০,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ১৮৭ বার পঠিত

আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে সিলেটের রাজনীতিতে। নড়েচড়ে বসছেন সিলেটের রাজনীতিকরা। কেউ কেউ প্রচারণায়ও। সেটি কেবল জাতীয় নির্বাচনকে ঘিরেই নয়। সিটি নির্বাচনকে কেন্দ্র করেও। এক বছরের কম সময় বাকি জাতীয় নির্বাচনের। তবে- সিটি নির্বাচনের বাকি ৪/৫ মাস। জুন কিংবা জুলাইয়ে হতে পারে এ নির্বাচন। এ কারণে প্রস্তুতি শুরু প্রার্থীদের। তবে- নির্বাচনী ডামাডোলে এগিয়ে সরকারি দল আওয়ামী লীগ।

নীরব বিরোধীজোটের নেতারা। তারা এখনই নির্বাচন নিয়ে ভাবছেন না। সিলেটের নির্বাচনী ডাকাডোলে সর্বশেষ এসে শরীক হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনও। আগামী সিটি ও জাতীয় নির্বাচনে তিনি নৌকা মার্কায় ভোট চেয়েছেন। হাত তুলে ওয়াদাও করিয়েছেন। গত বৃহস্পতিবার নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সিলেট সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ ভোট চান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আপনারা আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে এদেশের মানুষের সেবার সুযোগ দিবেন।
আর আমরাও আমাদের এই পবিত্র নগরীকে আরও সুন্দর করতে পারবো ইনশাআল্লাহ।’ সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে হঠাৎ করেই সরকারি দল আওয়ামী লীগের ভেতরে তোড়জোড়। সিটি নির্বাচন নিয়ে নীরব ছিলেন সবাই। এই নীরবতা ভাঙলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলও। আনোয়ার ছিলেন সিলেট-২ আসনের নৌকার টিকিট প্রত্যাশী। দীর্ঘদিন মাঠে। কিন্তু জানুয়ারির শেষ সপ্তাহে সিলেটে এসে ঘোষণা দিলেন নগর নির্বাচনের। এরপর থেকে গতি বাড়িয়েছেন আনোয়ার। বসে নেই অন্য প্রার্থীরাও। আনোয়ারের ঘোষণায় তারা বিব্রত হলেও দলীয় ফোরামে নৌকার টিকিটের জন্য লড়াই করতে প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে বিলবোর্ড, ব্যানার, পোস্টারে ছেঁয়ে গেছে গোটা নগর। সম্ভাব্য মেয়র প্রার্থীরা কে কার চেয়ে বেশি এগিয়ে থাকবেন- এ নিয়েও চলছে প্রতিযোগিতা। সরকারি দল আওয়ামী লীগের হয়ে নৌকার টিকিটের লড়াই করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন।

তবে- আগে থেকেই মাঠে সক্রিয় রয়েছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, এটিএম হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু ও মহানগর আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান। প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের ভেতরে তোড়জোড় বেশি। সিটি নির্বাচনে বিএনপি’র তরফ থেকে এখনো কোনো কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপি দলীয়। এই মুহূর্তে তিনিও নীরব। মেয়র আরিফুল হক চৌধুরীর ভাষ্য হচ্ছে- দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবেন তিনি। এখনো সময় আসেনি। এ কারণে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন পড়েনি। বিএনপিতে আরিফ ছাড়াও আরও কয়েকজন ভেতরে ভেতরে প্রার্থী হওয়ার দৌড়ে আছেন। সেক্ষেত্রে দল থেকে পজেটিভ সিদ্ধান্ত এলে সেটি আরিফের পক্ষেই যাবে- এমনটি মনে করছেন খোদ দলের নেতারাই। পরপর দু’বার সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বদরউদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন আরিফ। বিএনপি নেতারা জানিয়েছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নিচ্ছে না বিএনপি। ফলে আগামীতে সিটি করপোরেশন নির্বাচনে কী সিদ্ধান্ত আসে সেটি জানতে অপেক্ষা করতে হবে।

এখন বিএনপি’র সব নেতারা আন্দোলনমুখী। এদিকে, জাতীয় পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আগ্রহ তৈরি হয়েছে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে সিলেটের সরকারি দল আওয়ামী লীগের ভেতরে আলাপ-আলোচনা শুরু হয়েছে। ভেতরে ভেতরেই অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। বিএনপি ছাড়া অন্যান্য দলের নেতারাও একইভাবে আলোচনায়ও আছেন। তারাও নির্বাচনের প্রস্তুতি হিসেবে এলাকায় যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনের সম্ভাব্য এমপি প্রার্থীরাও এলাকামুখী হচ্ছেন। আওয়ামী লীগের বর্তমান এমপিরা সাপ্তাহিক ছুটির দুইদিন নিজ নিজ এলাকা সফর করছেন। সিলেট-১ আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ছাড়াও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদসহ অন্যান্য মন্ত্রী ও এমপিরা এলাকামুখী হচ্ছেন। বিশেষ করে গ্রামীণ উন্নয়ন কর্মকাণ্ডের দিকে তাদের নজর বেড়েছে।

অনেকেই চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের কাজ শেষ করার তাগিদ দিচ্ছেন। নিজেদের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে তারা দৃশ্যমান উন্নয়নের দিকে নজর দিচ্ছেন। রাজনৈতিকভাবে সিলেটের আওয়ামী লীগ ও বিএনপি আগের চেয়ে অনেক বেশি গোছালো। আওয়ামী লীগের অভ্যন্তরে কোন্দলও কমে এসেছে। তবে- আওয়ামী লীগের তুলনায় বিএনপি অনেক বেশি সুসংহত। সিলেট জেলা ও মহানগর বিএনপি’র তরফ থেকে রাজপথে শোডাউনের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। বিএনপি’র এই কর্মসূচির পাল্টাও দিচ্ছে আওয়ামী লীগ। জাতীয়পার্টিতেও চলছে নির্বাচনের প্রস্তুতি। বিশেষ করে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির ব্যানারে সক্রিয় হওয়া নেতারা এবার দলীয় মনোনয়নে এগিয়ে রয়েছেন। সিলেট জেলার কয়েকটি উপজেলায় ইতিমধ্যে ১৫-২০টি দলীয় কার্যালয় খোলা হয়েছে। এবার সিলেট জেলার ৬টি আসনের মধ্যে দুটি আসন মহাজোটের কাছে চাইবেন নেতারা। নীরবে কাজ করছে জাতায়াতে ইসলামী। সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে জামায়াত নেতারা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top