logo

১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

সিলেটে শাহপরান (রহ.) মাজার সড়ক হবে ফোর লেনের

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:৫২:৪৮,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ১৯৬ বার পঠিত

দেশের মডেল সড়ক হচ্ছে শাহজালাল (রহ.)এর মাজার সড়ক। উপরে কোনো তার নেই। কোনো জঞ্জালও নেই। সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জমানায় এই সড়কের সব জঞ্জাল ভূগর্ভে নিয়ে যান। শুধু এই সড়কই নয়, কোর্ট পয়েন্ট থেকে দরগাহ পর্যন্ত সড়কের জঞ্জালও নিয়ে যাওয়া হয়েছে মাটির নিচে। দেশ-বিদেশ থেকে অনেক পর্যটকই সিলেটে বেড়াতে আসেন। এই মডেল সড়ক পর্যটকদের মনকাড়ে। প্রতিদিন সিলেটে আসা হাজার হাজার পর্যটক শাহজালাল (রহ.) মাজারে এলেই তারা হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করতে যান। এতদিন শাহপরান (রহ.)এর মাজার এলাকা ছিল সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের আওতাভুক্ত। সিলেট সিটি করপোরেশনের সীমানা বর্ধিত করার ফলে এখন শাহপরান (রহ.) মাজার এলাকা হচ্ছে নগরের অধিভুক্ত এলাকা।

ফলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে হযরত শাহপরান (রহ.) মাজার সড়কও দৃষ্টিনন্দন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এই মাজার সড়কটি ছিল একটি গলি সড়ক। এই সড়কের উভয়পাশে শ’ শ’ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। আর এসব স্থাপনায় ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। এতে করে ওরস কিংবা বিশেষ দিবসে শাহপরান (রহ.) মাজার সড়কে যাতায়াত করা পর্যটক ও মুসল্লিদের জন্য কষ্টকর ছিল। যানজট লেগে থাকতো সব সময়। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উদ্যোগে মাজারের ফটকে একটি দৃষ্টিনন্দন তোরণ নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের জমানায় এসে এই কাজ শেষ হয়। এরপর সেটি উদ্বোধন করা হয়েছে। মাজার ফটকের যানজট দূর করতে মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-তামাবিল সড়ক আইল্যান্ড দিয়ে বিভক্ত করা হয়েছে। মূল বাজারের ড্রেনেজ ব্যবস্থা স্বাভাবিক করা হয়েছে।

এতে করে মূল ফটক এলাকার পরিবেশ আগের চেয়ে অনেক বদলে গেছে। যানজটও কমেছে। সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান গতকাল বিকালে মানবজমিনকে জানিয়েছেন, শাহপরান (রহ.) মাজার এলাকার মূল সড়কের পাশের বাজারে ড্রেনেজ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। এখন মাজার সড়কের কাজ করা হবে। এজন্য উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তিনি জানান, রাস্তার দু’পাশের ড্রেন এবং ওয়াকওয়ে করা হবে। এতে করে পর্যটকরা মূল সড়ক থেকে হেঁটে হেঁটে মাজার পর্যন্ত যেতে পারবেন। এদিকে, মাজার সড়কের অবৈধ স্থাপনা নিজ থেকে সরিয়ে নিতে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে একাধিকবার স্থানীয় ব্যবসায়ীসহ দখলদের নোটিশ দেয়া হয়। মাইকিং করে তাদের তাগাদাও দেয়া হয়। এরপরও টনক নড়েনি দখলে থাকা ব্যক্তিদের। এ কারণে গত ৭ই ফেব্রুয়ারি সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে শতাধিক স্থাপনা

উচ্ছেদ করা হয়। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার দু’পাশে বুলডোজার দিয়ে এই স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান জানিয়েছেন, সিলেটের এ সড়ক ধরে প্রতিদিন অগণিত মানুষ হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত, জাফলংসহ প্রাকৃতিক পর্যটন কেন্দ্রসমূহে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে এ সড়কের দুপাশের জমিতে অবৈধভাবে নানা ধরনের স্থাপনা নির্মাণ করেছেন দখলদাররা। আমরা আগেও এসব স্থাপনা তুলে নেয়ার জন্য সংশ্লিষ্টদের নোটিশ দিয়েছি। লাল চিহ্ন দিয়েও সতর্ক করেছে। এ ছাড়া এসব এলাকার বিভিন্ন ছড়াগুলো দখল করে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। যার ফলে প্রায়ই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তার প্রেক্ষিতেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এদিকে, হযরত শাহপরান (রহ.)-এর মাজার এলাকাকে দৃষ্টিনন্দন করতে নতুন করে প্রকল্প করা হয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলে শাহজালাল (রহ.)-এর মাজার এলাকার মতো এই এলাকাও দৃষ্টিনন্দন হবে।

বাড়বে পর্যটকদের সুযোগ-সুবিধাও। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আমরা মাজার সড়ককে ফোরলেনের করতে উদ্যোগ নিয়েছিল। মাঝখানে থাকবে আইল্যান্ড। দু’পাশে থাকবে ওয়াকওয়ে। গেট থেকে মাজার প্রাঙ্গণ পর্যন্ত এই কাজ হবে। নানা ধরনের লাইটিং করা হবে। পাশাপাশি মাজারের পুকুরকেও সংরক্ষণ করা হবে। চর্তুদিকে সিঁড়ি নির্মাণ করা হবে। এই সিঁড়ি দিয়ে পুকুরে অজু করতে পারবেন মুসল্লিরা। এ ছাড়া, পুকুর পাড়ে পর্যটকদের বসা বা বিশ্রামের ব্যবস্থা গ্রহণ করা হবে। মাজার সড়কের মতো মাজার এলাকায়ও কোনো অবৈধ স্থাপনা রাখা হবে না। সেখানেও উচ্ছেদ অভিযান চালানো হবে। তিনি বলেন, নগরকে সুন্দর করতে না পারলে পর্যটকরা আকৃষ্ট হবে না। সুযোগ-সুবিধাও বাড়বে না। সবকিছু মাথায় রেখে আমরা হযরত শাহপরান (রহ.)-এর বাজার এলাকার সৌন্দর্যবর্ধন কাজ শুরু করছি বলে জানান মেয়র।

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top