logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. রাজনীতি

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১১:১১:৫৪,অপরাহ্ন ২১ অক্টোবর ২০২৩ | সংবাদটি ৪২২ বার পঠিত

সিলেট নগরীর শাহী ঈদগাহ শিল্পকলা একাডেমীতে দর্শকদের উপস্থিতিতে চ্যানেল আইতে প্রচারিত জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’র রেকর্ডিং অনুষ্ঠিত হয়েছে ।

“অপরিকল্পিত নগরায়নই সিলেটের উন্নয়নে বড় বাধা” – টকশো তৃতীয় মাত্রা’য় বললেন স্থানীয় রাজনীতিবিদরা

শনিবার সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দর্শকদের উপস্থিতিতে চ্যানেল আই’তে প্রতিদিন প্রচারিত টক শো ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সিলেট অঞ্চলের ব্যবসায়িক অবস্থা, আঞ্চলিক অর্থনীতি, বেসরকারি খাত, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নারী অধিকার, তরুণদের উন্নয়ন ও রাজনীতিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী। এছাড়াও, সিলেট জেলার এসএমই উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের পেশাজীবী সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মোঃ নাসির উদ্দিন খান বলেন, “জলাবদ্ধতা সিলেটের একটি বড় সমস্যা। এখানে একই ড্রেনের কাজ বছর ঘুরে আবার ভেঙ্গে নতুন করে করা হয়, ফলে মানুষের ভোগান্তি বাড়ে এবং জলাবদ্ধতা দেখা দেয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের সাথে বহুবার আমরা আলোচনা করেছি পরিকল্পিত নগরায়নের জন্য, কিন্তু কোনো সুরাহা হয়নি”। এছাড়াও তিনি বলেন, “সিলেটের উন্নয়নের জন্য পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই, এক্ষেত্রে সরকারের পাশাপাশি দল, মত, নির্বিশেষে সকলেরই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে”।
অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী বলেন, “সিলেটে যা উন্নয়ন করার, তার সবই বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব করে গিয়েছেন, এরপর থেকে আমরা আর এগিয়ে যেতে পারিনি, সেখানেই রয়ে গেছি”। তিনি আরও জানান, “এ জেলার রাস্তাঘাটের উন্নয়নের জন্য সিলেটের জনগণ যে পরিমাণ জায়গা ছেড়ে দিয়েছে, তা অকল্পনীয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মানুষজন সেসব জায়গাতে আশানুরূপ রাস্তাঘাট পাননি”।
ইয়াহইয়া চৌধুরী বলেন, “দেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে বহু বছর সিলেটের রাজনীতিবিদরা ছিলেন। কিন্তু, দুঃখজনকভাবে অন্যান্য জেলার মন্ত্রীরা দায়িত্বে গেলে নিজের জেলার উন্নয়ন করলেও সিলেট থেকে হওয়া মন্ত্রীরা সিলেটের উন্নয়নে নজর দেন না”। নারী উদ্যোক্তাদের প্রশ্নের জবাবে তিনি জানান, “সরকার চাইলে নারী উদ্যোক্তাদেরকে বিশেষ সহায়তা প্রদান করে তাদের ব্যবসায় উন্নতি ঘটাতে পারে, বিষয়টি স্বদিচ্ছার। স্বদিচ্ছা থাকলে অবশ্যই নারী উদ্যোক্তাসহ সকল ব্যবসায়ীদের সমস্যা সমাধান সম্ভব”।
মুহাম্মদ মুনতাসির আলী অভিযোগ করে জানান, “সিলেটে যেসব ব্যাংক রয়েছে, সেগুলো এ জেলার গ্রাহকদের থেকে ডিপোজিট গ্রহণ করলেও ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য তারা পর্যাপ্ত ঋণ সহায়তা দেন না”। নারী উদ্যোক্তাদের উন্নয়নে সরকারের উচিৎ ভারতের পশ্চিম বঙ্গের মত তাদেরকে ২৫ হাজার নগদ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহায়তা নিশ্চিত করা”।
অনুষ্ঠানের শেষ পর্বে দর্শকরা সরাসরি আলোচকদের আঞ্চলিক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং আলোচকরা তার উত্তর দেন। নিয়মিত উপস্থাপক জিল্লুর রহমান অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন।

রাজনীতি এর আরও খবর
খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

নির্দলীয় সরকারের দাবিসহ ৮ দফা আদায় না হওয়া পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন চলবে: – ড. আহমদ আবদুল কাদের

নির্দলীয় সরকারের দাবিসহ ৮ দফা আদায় না হওয়া পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন চলবে: – ড. আহমদ আবদুল কাদের

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি

সিলেটে দুই সভাপতি ফের আলোচনায়

সিলেটে দুই সভাপতি ফের আলোচনায়

নির্বাচন করছেন না বিএনপি’র কাউন্সিলররাও

নির্বাচন করছেন না বিএনপি’র কাউন্সিলররাও

সর্বশেষ সংবাদ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top