logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. রাজনীতি

সিলেটে দুই সভাপতি ফের আলোচনায়

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৪:৪৩:২১,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ৪০৮ বার পঠিত

ওয়েছ খছরু, সিলেট থেকে::সিলেটে নির্বাচনকে সামনে রেখে দুই সভাপতি ফের আলোচনায়। এরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সভাপতি মাসুক উদ্দিন আহমদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা নতুন করে আলোচনায় এসেছেন। নিজেরাও শুরু করেছেন দৌড়ঝাঁপও। শফিকুর রহমান চৌধুরীর বাড়ি সিলেটের বিশ্বনাথে। সিলেট-২ আসনের সাবেক এমপি। ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। তবে- ২০১৪ সালের নির্বাচনের পর থেকে মাঠের বাইরে শফিকুর রহমান চৌধুরী। এ আসনে বিগত দুই জাতীয় সংসদ নির্বাচনে শরিক দল জাতীয় পার্টিকে ছাড় দিতে হয়েছে।

এ কারণে শফিকুর রহমান চৌধুরী দলের টিকিট পাননি। কিন্তু টিকিট না পেলেও তিনি মাঠ ছাড়েননি। এখনো আসন কেন্দ্রিক রাজনীতিতে তিনি সক্রিয় রয়েছেন। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগিতে এ আসনে মনোনয়ন পান জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া। ওই নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খানের কাছে এহিয়া পরাজিত হন। এবারো জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিতে দৌড়ঝাঁপ করছেন এহিয়া। তবে- তার ওপর কেন্দ্র নাখোশ। সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আগে দলীয় প্রার্থীকে রেখে আওয়ামী লীগ প্রার্থীর সভাস্থলে উপস্থিত হওয়ায় কপাল পুড়েছে তার।
জাতীয় পার্টির নেতারা জানিয়েছেন- এরপরও মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছে এহিয়া। নির্বাচনে আগে তিনি দলের ভেতরে সুসংহত অবস্থান তৈরি করে নিতে পারেন। এ আসনে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হলেও পরবর্তীতে বিএনপি কিংবা শরিকদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি মোকাব্বির খান। এবার আওয়ামী ঘরানার জোট থেকে প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে। ফলে হিসাবনিকাশে বিপর্যস্ত শফিকুর রহমান চৌধুরী। সাবেক এমপি এহিয়া ও বর্তমান এমপি মোকাব্বির খান দু’জনই তার এখন প্রতিপক্ষ। এই অবস্থায় এলাকায় গণসংযোগ বাড়িয়েছেন তিনি। ইতিমধ্যে এলাকায় তার পক্ষে দলীয় নেতারা নেমেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রচারণা চলছে। সিলেটের জকিগঞ্জে বাড়ি মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদের। ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ২০১৯ সালে আওয়ামী লীগের সম্মেলনে তাকে মহানগর সভাপতি করা হয়। এতে কিছুটা মনঃক্ষুণ্ন ছিলেন মাসুক। তবে- দলের স্বার্থ বিবেচনা করে তিনি দায়িত্ব পালন করে যান। ২০১৮ সালের নির্বাচনে মাসুক উদ্দিন আহমদ দলীয় ফোরামে সিলেট-৫ আসনে নৌকার টিকিটের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। ওই সময় তাকে বাদ দিয়ে নৌকার টিকিট দেয়া হয় হাফিজ আহমদ মজুমদারকে। বর্তমান এমপি হাফিজ আহমদ মজুমদার। মহানগর সভাপতি হলে এলাকা বিচ্ছিন্ন হননি মাসুক উদ্দিন আহমদ। সিলেট মহানগরের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এলাকায়ও ঘন ঘন যাতায়াত করছেন। চলতি সপ্তাহে সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে নিয়ে এলাকায় অনুষ্ঠান করেছেন। এতে করে নতুন করে এলাকায় আলোচনায় এসেছেন মাসুক উদ্দিন আহমদ। তার ছোটো ভাই আসাদউদ্দিন আহমদ সিলেট নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সঙ্গে সিটি নির্বাচনে নৌকার টিকিটের জন্য লড়াই করলেও মনোনয়ন পাননি। এখন আসাদ উদ্দিন আহমদ মহানগরের সভাপতির দায়িত্বে রয়েছেন। রাজনৈতিক পরিবার হলেও মাসুক উদ্দিন আহমদ কিংবা আসাদ উদ্দিন আহমদ এখনো নৌকার টিকিট পাননি। ফলে এবার টিকিট পেতে মরিয়া মাসুক উদ্দিন আহমদ।

দলীয় নেতারা জানিয়েছেন- হাফিজ আহমদ মজুমদার সিলেট-৫ আসনের এমপি হলেও গত বছরে তিনি এলাকায় খুব কমই যাতায়াত করেছেন। এলাকার রাজনৈতিক নেতারাও তার দেখা পাননি। এই সুযোগে মাসুক উদ্দিন আহমদ এলাকায় সম্পর্ক বাড়িয়েছে। সর্বশেষ মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে এলাকায় অনুষ্ঠান করায় তার নাম নতুন করে আলোচনায় এসেছে। সিলেট আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন- বিগত তিন টার্ম ধরে সিলেটে দলীয় নেতারা এমপি’র মনোনয়ন পাচ্ছেন না। এতে অনেকেই মনঃক্ষুণ্ন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এবার জেলা ও মহানগর আওয়ামী লীগের দুই সভাপতিকে নিয়ে দলীয় ফোরামে প্রতিদ্বন্দ্বিতায় নামতে যাচ্ছেন নেতারা। বয়োবৃদ্ধ এ দু’নেতার সঙ্গে রয়েছেন সিলেটের বেশির ভাগ আওয়ামী লীগ নেতারা। ফলে নির্বাচনের আগে মাঠ প্রস্তুতিতে তারা দু’জন ঘাম ঝরাচ্ছেন নিজ নিজ এলাকায়।

রাজনীতি এর আরও খবর
খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

নির্দলীয় সরকারের দাবিসহ ৮ দফা আদায় না হওয়া পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন চলবে: – ড. আহমদ আবদুল কাদের

নির্দলীয় সরকারের দাবিসহ ৮ দফা আদায় না হওয়া পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন চলবে: – ড. আহমদ আবদুল কাদের

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি

নির্বাচন করছেন না বিএনপি’র কাউন্সিলররাও

নির্বাচন করছেন না বিএনপি’র কাউন্সিলররাও

সর্বশেষ সংবাদ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top