logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. রাজনীতি

নির্বাচন করছেন না বিএনপি’র কাউন্সিলররাও

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:২৯:৪৪,অপরাহ্ন ২২ মে ২০২৩ | সংবাদটি ৪২৯ বার পঠিত

মূল ফোকাস ছিল মেয়র আরিফুল হক চৌধুরীর দিকে। বিএনপি’র শীর্ষ নেতারাও ছিলেন দ্বিধাদ্বন্দ্বে। আরিফ কী করেন- সেটি ছিল বড় প্রশ্ন। সেই প্রশ্নের সুরাহা করে দিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। দলের সিদ্ধান্ত মেনে তিনি এবারের সিটি নির্বাচনে প্রাথী হচ্ছেন না। জানিয়ে দিলেন; ‘যতদিন জীবিত থাকবেন দলের সঙ্গেই থাকবেন।’ তার এই সিদ্ধান্তকে প্রশংসায় নিয়েছে বিএনপি’র হাইকমান্ড। কারণ; সিলেটকে নিয়ে ছিল যত দুশ্চিন্তা। নেতারা জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে বিগত দুই সিটি করপোরেশন নির্বাচনে জয় তুলে নেন বিএনপি’র মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এতে জাতীয় নির্বাচনেরও ‘কিঞ্চিত’ বৈধতাও হয়ে গিয়েছিল। এ জন্য এবারো ফোকাসে ছিলেন আরিফ।

তারা জানান, আরিফ মেয়র হিসেবে একজন জনসম্পৃক্ত নেতা।
তার গ্রহণযোগ্যতাকে অস্বীকার করার উপায় নেই। নগরের মানুষের কাছেও তিনি দায়বদ্ধ ছিলেন। এই অবস্থা থেকে বেরিয়ে এসে আরিফ নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। আরিফের ঘোষণার পর একে একে নির্বাচনী মাঠ থেকে সরে যাচ্ছেন বিএনপি’র কাউন্সিলর প্রার্থীরা। গতকাল থেকে তারা ঘোষণা দেয়া শুরু করেছেন। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন মানবজমিনকে জানিয়েছেন, ‘আরিফুল হক চৌধুরীর মেয়র প্রার্থী না হওয়ার বিষয়টি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। গোটা দেশবাসী তাকিয়ে ছিলেন তার সিদ্ধান্তের দিকে। তিনি নির্বাচনে যাচ্ছেন না। এখন একে একে কাউন্সিলর প্রার্থীরাও সরে যাচ্ছেন।’ তিনি বলেনÑ ‘বিএনপি’র ঘোষণা হচ্ছে; এই সরকারের অধীনে দল নির্বাচনে যাবে না। আমরা দলীয়ভাবে কোনো প্রার্থী দিচ্ছি না। এমনকি স্বতন্ত্র হিসেবে যারা প্রার্থী হবেন তাদেরকে চিরতরে বহিষ্কার করা হবে। আমরা বহিষ্কার করতে চাই, তার আগে প্রার্থীরা নিজ থেকে সরে গেলে আমাদের জন্য ভালো হয়।’ সিলেটে ৪ নম্বর ওয়ার্ডের চার বারের কাউন্সিলর ও মহানগর বিএনপি’র সাবেক সহ- সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। মেয়র আরিফের ঘোষণার দু’দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। দলের সিদ্ধান্ত মেনে তিনি প্রার্থী হচ্ছেন না বলে জানিয়ে দেন। গতকাল পর্যন্ত আর কেউ এভাবে প্রকাশ্য ঘোষণা না দিলেও বিএনপি নেতারা জানিয়েছেন, প্রার্থী হওয়ার জন্য মাঠে ছিলেন এমন ১০-১২ জন নেতা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। টুকেরবাজারের একটি ওয়ার্ড থেকে প্রার্থী হতে চেয়েছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আলতাব হোসেন সুমন। তিনি প্রচারণা চালালেও শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে এসেছেন। ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা আমির হোসেনও প্রার্থী হচ্ছেন না। নেতারা জানান, আমির হোসেন প্রার্থী হচ্ছেন না। দলের সিদ্ধান্ত মেনে গতকালই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এ ছাড়া ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা সৈয়দ মিসবাহ উদ্দিনও প্রার্থী হচ্ছেন না। তিনি ভোটের মাঠ থেকে সরে গেছেন। সিলেট সিটি করপোরেশনের গত নির্বাচনে বিজয়ী এক-তৃতীয়াংশ প্রার্থী ছিলেন বিএনপি ঘরানার। অনেকেরই কোনো পদপদবি নেই। এ কারণে তারা মাঠে থাকছেন। বিএনপি নেতারা তাদের নিয়ে তেমন চিন্তা করছেন না। তবে সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী, বর্তমান কাউন্সিলর ও মহানগর মহিলা দলের সভানেত্রী এডভোকেট শাহনারা বেগম শাহনাজ ও জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবির শেপী এখনো ভোটের মাঠে। বিএনপি’র মহানগর নেতারা জানিয়েছেন, দলীয়ভাবে তাদের সঙ্গে দফায় দফায় কথা বলা হয়েছে। এমনকি সিনিয়র নেতারাও তাদের নিয়ে বসেছেন। আজ-কালের মধ্যে তাদের তরফ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে নেতারা মনে করছেন। ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি। মহানগর বিএনপি’র কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে লড়াই করেছেন।

কয়েস লোদী সরলেও তিনি সরছেন না। তবে সার্বিক বিষয় নিয়ে এখনো ভাবছেন বলে জানিয়েছেন তার সমর্থিত কর্মীরা। গতকাল বিকালে মানবজমিনকে শামীম জানিয়েছেন, ‘আমি কী করছি সবাই জানে। এখানে প্রকাশ্যে বলার কিছুই নেই। এলাকার মানুষের ‘চাহিদার’ বিষয়টিও তার মাথায় রয়েছে বলে জানিয়েছেন।’ এদিকে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানিয়েছেন, ‘আমরা সবাইকে পরিস্থিতি বুঝাচ্ছি। সবার সঙ্গে আমার আলোচনা হয়েছে। অনেকেই আমাদের ওপর বিশ্বাস রাখছেন। আজ-কালের মধ্যে নির্বাচনের মাঠ থেকে অনেক নেতাই সরে যাবেন আশাবাদী তিনি।’ ইমদাদ জানান, ‘যারা দলের এই ক্রান্তিকালে সরবে না, তারা আজীবনের জন্য বহিষ্কার হবে। বিএনপিতে থাকার কোনো অধিকারই তাদের থাকবে না বলে মন্তব্য করেন তিনি।’

রাজনীতি এর আরও খবর
খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

নির্দলীয় সরকারের দাবিসহ ৮ দফা আদায় না হওয়া পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন চলবে: – ড. আহমদ আবদুল কাদের

নির্দলীয় সরকারের দাবিসহ ৮ দফা আদায় না হওয়া পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন চলবে: – ড. আহমদ আবদুল কাদের

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি

সিলেটে দুই সভাপতি ফের আলোচনায়

সিলেটে দুই সভাপতি ফের আলোচনায়

সর্বশেষ সংবাদ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top