logo

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

সিলেট নগরে সরব তৃণমূল
বিএনপি’র কাউন্সিল

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৫:৫৬:৫৯,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ১৯৪ বার পঠিত

সিলেট মহানগর বিএনপি’র কাউন্সিলকে ঘিরে তৃণমূলে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। সরব হয়ে উঠেছে পাড়া-মহল্লার রাজনীতি। ঘোষণা দিয়েই ভোটারদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা। চলছে ঘরোয়া মিটিং, বৈঠকও। ভোটারদের নজর কাড়তে প্রার্থীরা নিজেদের অতীত কর্মকাণ্ডও তুলে ধরছেন। এমন অবস্থায় প্রার্থিতা ঘোষণাকারী নেতাদের নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। দলের প্রয়োজনে যিনি হবেন যোগ্য তাকেই ভোট দিয়ে মনোনীত করা হবে বলে জানিয়েছেন ভোটাররা। আহ্বায়ক কমিটি গঠনের প্রায় দেড় বছরের মাথায় এসে হচ্ছে সিলেট মহানগর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল। আগামী ৪ঠা মার্চ নগরের রেজিস্ট্রারি ময়দানে এ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠনসহ নানা আনুষাঙ্গিক কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে। এবারের কাউন্সিলে ভোট দেবেন ১৯১৭ জন ভোটার।

তারা সিলেট মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য ও ২৭ ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির নেতা। গতকাল রাতের মধ্যে বেশির ভাগ ওয়ার্ডের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করা হয়েছে। বাকি যেগুলো আছে সেগুলোও আজকালের মধ্যে এসে যাবে বলে জানিয়েছেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। তিনি মানবজমিনকে জানিয়েছেন, প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে। তবে নজরকাড়া যে দৃশ্য হচ্ছে, তৃণমূলে পুরোপুরি ভোটের হাওয়া। প্রার্থীরা ভোটারদের নিয়ে বৈঠক করছেন। এমনকি বাড়ি বাড়িও যাচ্ছেন। এতে করে নেতৃত্ব আসা সম্ভাব্য নেতাদের সঙ্গে তৃণমূলের নেতাদের সুদৃঢ় সেতুবন্ধন রচনা হচ্ছে। তিনি বলেন, যারাই নেতৃত্বে আসবেন তাদের তৃণমূলের নেতাদের মনজয় করেই আসতে হবে। এতে করে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী হচ্ছে। আর দলের হাইকমান্ডও এটি চায়। এজন্য আমরা সম্মেলন ও কাউন্সিলকে অর্থবহ করতে যা করা প্রয়োজন সবই করছি। সিলেট মহানগর বিএনপির এক সময়ের সভাপতি ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এখন তিনি কেন্দ্রীয় নেতা এবং নগর পিতা।
সভাপতি পদে তিনি আসতে পারেন বলে জানা গেলেও শেষ পর্যন্ত আরিফ আসছেন না। তিনি আর সিলেট জেলা কিংবা নগরের রাজনীতিতে নয়, কেন্দ্রের রাজনীতিতে সরব থাকছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজন বিএনপি নেতারা। আরিফুল হক চৌধুরী এখন সিলেট বিভাগে বিএনপি’র অন্যতম নীতি নির্ধারকও। সভাপতি পদে সরব ছিলেন বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালী পঙ্কি। তিনি প্রচারণায় সরব রয়েছেন। তবে- দলীয় নিয়মে বাধা পড়ে শেষ পর্যন্ত তিনি প্রার্থী না-ও হতে পারেন। এর কারণ হচ্ছে- আহ্বায়ক নির্বাচনে অংশ নিতে পারবেন না- এমন একটি বাধ্যবাধকতা রয়েছে দলের কাঠামোতে। ফলে আব্দুল কাইয়ূম জালালী পঙ্কি শেষ পর্যন্ত প্রার্থী না-ও হতে পারেন। তবে, মহানগরের তৃণমূল সাজাতে এবার তারও ভূমিকা ছিল উল্লেখযোগ্য। গ্রহণযোগ্য নেতা হিসেবে তিনি পরিচিতি পেয়েছেন। এ কারণে এবার মহানগর বিএনপি’র সভাপতি পদে ৩ প্রার্থীর নামই বেশি আলোচিত হচ্ছে। এর মধ্যে রয়েছেন- সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও বর্তমান সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। তৃণমূলে ৩ জনই গ্রহণযোগ্য নেতা। নাসিম হোসাইন বিএনপি’র সিনিয়র নেতা হিসেবে পরিচিত। পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে চেনেন অনেকেই। আর বদরুজ্জামান সেলিমও পরিচিত নেতা। দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকা কিছুটা ‘গ্যাপ’ পড়েছে সিলেটে।

তবে, কয়েক মাস আগে তিনি সিলেটে এসে বিভিন্ন ওয়ার্ডের সম্মেলনে উপস্থিত থাকাসহ দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছেন। তার পক্ষে সিনিয়র নেতাদের একাংশ রয়েছে। সভাপতি পদে প্রার্থী মিফতাহ সিদ্দিকীর হাত ধরেই এবার মহানগর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল হচ্ছে। তার নেতৃত্বে পাড়া বা মহল্লা কমিটি গঠনের পর ২৭ ওয়ার্ডে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হয়। এ কারণে মহানগর বিএনপিতে ‘অনিবার্য’ নেতা হয়ে উঠেছেন মিফতাহ সিদ্দিকী। তৃণমূলেও রয়েছে তার গ্রহণযোগ্যতা। অনেক আগে থেকেই ঘোষণা দিয়ে সভাপতি পদে প্রচারণা চালাচ্ছেন মিফতাহ। ছাত্রদল, যুবদল থেকে বিএনপিতে আসা নেতারা মিফতাহ সিদ্দিকীর পক্ষে ভোটের মাঠে ঐক্যবদ্ধ রয়েছেন। সাধারণ সম্পাদক পদেও ৩ প্রার্থী। এরা হলেন- স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সিলেট সিটি করপোরেশনের ৪ বারের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান লোদী কয়েস ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এ পদে হাড্ডাহাড্ডি লড়াই দেখছেন কাউন্সিলররা। তারা জানিয়েছেন, শামীম, কয়েস ও এমদাদ দীর্ঘদিন ধরে মহানগর বিএনপি’র রাজনীতি করছেন।

তৃণমূলের সঙ্গে তাদের নিবিড় যোগাযোগও রয়েছে। পাশাপাশি দুর্দিনে নেতাকর্মীদের পাশেও ছিলেন তারা। রোববার রাতে সাধারণ সম্পাদক পদে শামীম বৈঠক করে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক ছাত্রদল নেতা সাফেক মাহবুব ও রেজাউল করিম নাচন প্রার্থী হচ্ছেন। তাদের দু’জনেরই গ্রহণযোগ্যতা রয়েছে তৃণমূলে। তারা দু’জন প্রতিদিনই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। কয়েকদিন আগে নাচন নগরের ১নং ওয়ার্ড দরগাহ মহল্লা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। এ ছাড়া এ পদে সাবেক ছাত্রদল নেতা মতিউল বারী চৌধুরী খুরশেদ, আক্তার রশীদ চৌধুরী ও আব্দুল্লাহ সাফি সাহেদ প্রার্থী হচ্ছেন। দলীয় নেতারা জানিয়েছেন, ওয়ার্ড বিএনপি’র দায়িত্বে থাকায় শেষ পর্যন্ত প্রার্থী হওয়ার যোগ্য না হতে পারেন আক্তার ও সাহেদ। তবে, এখনো তারা প্রচারণায় রয়েছেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top