logo

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

কাউন্সিল ১০ই মার্চ, সিলেটে অন্যরকম প্রচারণা বিএনপি’র

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:২৩:৪৭,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ২১৫ বার পঠিত

সিলেট মহানগর বিএনপি’র সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। ৪ঠা মার্চের পরিবর্তে আগামী ১০ই মার্চ এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সম্মেলন ও কাউন্সিলের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট নগর বিএনপি’র নেতাকর্মীরা। এদিকে- সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে সিলেট বিএনপি অন্যরকম প্রচারণা শুরু করেছে। নগরে সাঁটানো হচ্ছে ব্যানার ও পোস্টার। বিতরণ করা হচ্ছে লিফলেটও। ভার্চ্যুয়াল প্রচারণা তো চলছেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রচারণায় সয়লাব। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র এখন সিলেট নগরে সর্বত্রই প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা। অন্তত ৭-৮ জন প্রার্থীর পক্ষে নগরে ইতিমধ্যে ব্যানার, পোস্টার ও বিলবোর্ড সাঁটানো হয়েছে।

পুরো নগরজুড়ে এসব ব্যানার, পোস্টার ও বিলবোর্ড রয়েছে। এ নিয়ে রীতিমতো আওয়ামী লীগের ভেতরে চলছে প্রতিযোগিতাও। তবে- সিটি নির্বাচনকেন্দ্রিক প্রচারণায় নীরব রয়েছে বিএনপি’র নেতাকর্মীরা। বিএনপি’র কোনো নেতার পক্ষ থেকে নগরে পোস্টার কিংবা প্রচারণা চালানো হচ্ছে না। এমনকি মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দেয়া হচ্ছে না।
বর্তমানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপি দলীয় নেতা। তার পক্ষ থেকে নীরবতা পালন করা হচ্ছে। নগর বিএনপি’র কাউন্সিলে তিনটি পদে ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১ জন প্রার্থী। এরমধ্যে সভাপতি পদে চারজন। এরা হলেন- নগর বিএনপি’র আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও বর্তমান আহ্বাক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুইজন। এরা হচ্ছেন- সাবেক সিটি কাউন্সিলর ও সাবেক কমিটির সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম ও নগর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব, রেজাউল করিম নাচন, আক্তার রশীদ চৌধুরী, আব্দুল্লাহ শফি সাঈদ সাহেদ ও মোস্তফা কামাল ফরহাদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে- মনোনয়নপত্র জমা দেওয়ার পর সম্ভাব্য প্রার্থীরা আটঘাট বেঁধে প্রচারণায় নেমেছেন। আর এই প্রচারণার অন্যতম আকর্ষণ হচ্ছে ব্যানার ও পোস্টারিং। নগরে ইতিমধ্যে অনেক প্রার্থীদের পক্ষে পোস্টার ও ব্যানার সাঁটানো হচ্ছে। এতে তারা দিচ্ছেন প্রতিশ্রুতিও। এসব ব্যানার ও পোস্টার দেখে উজ্জীবিত হচ্ছেন ভোটাররা। সিলেট নগর বিএনপি’র এবারের কাউন্সিলে নেতৃত্ব নির্বাচন করা হবে ভোটের মাধ্যমে। ভোটার সংখ্যাও কম নয়। প্রায় দুই হাজার। ভোটারের বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন প্রার্থীরা।

হাতে তুলে দিচ্ছেন লিফলেটও। এসব দেখে ভোটাররাও আগ্রহী হয়ে উঠেছেন। সিলেট নগরীর ১২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী জাহাঙ্গীর আলম জানিয়েছেন- কাউন্সিলের সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই হলে দল শক্তিশালী হবে। আমরাও তৃণমূলে একই কার্যক্রম চালিয়েছি। বিগত দিনের ধারাবাহিকতায় এবারও ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই হবে। এতে করে নেতা এবং কর্মীদের মধ্যে মেলবন্ধন হবে। আগামী দিনে এই বন্ধন আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি। নগর বিএনপি’র সভাপতি প্রার্থী মিফতাহ্ সিদ্দিকী গতকাল বিকালে মানবজমিনকে জানিয়েছেন- নগরে ব্যানার ও পোস্টার সাঁটানো হয়েছে। আরও হচ্ছে। এতে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে উৎসবের ভাব বিরাজ করছে। তিনি বলেন- যেহেতু ভোটার বেশি, এ কারণে এ ধরনের প্রচারণা চালানো যেতেই পারে। সেজন্য প্রার্থীর সমর্থকদের পক্ষ থেকে পোস্টারিং করা হচ্ছে।

তার পক্ষ থেকে নগরের ২৭ ওয়ার্ডে ব্যানার সাঁটানো হয়েছে। দু’-একদিনের মধ্যে পোস্টারিং করা হবে। আরেক সভাপতি প্রার্থী বদরুজ্জামান সেলিম জানিয়েছেন- তিনিও প্রচারণায় গতি বাড়িয়েছেন। সাবেক কমিটি গঠনের সময় ভোটে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। এবারও ভোটাররা তার পক্ষে সায় দেবেন বলে জানান তিনি। সাধারণ সম্পাদক প্রার্থী ফরহাদ চৌধুরী শামীমের পক্ষ থেকে নগরে সবার আগে পোস্টারিং করা হয়। তার দেখাদেখি অন্যরাও পোস্টারিং শুরু করেন। সাধারণ সম্পাদক প্রার্থী এমদাদ হোসেন চৌধুরী জানিয়েছেন- গণতান্ত্রিকভাবে বিএনপি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করছে। প্রচারণায় নগরের মানুষ এ ব্যাপারে অবগত হচ্ছেন। তারাও এতে আগ্রহী হয়ে উঠেছেন। শুধু প্রার্থী ও ভোটাররা নয়; নীরব থাকা নেতাকর্মীরা সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে সরব হচ্ছেন। এতে করে সিলেট নগরের তৃণমূলে বিএনপি আরও শক্তিশালী হচ্ছে। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীদের তরফ থেকেই এখনো পোস্টারিং হয়নি। তবে- লিফলেট বিতরণ করে তারা ভোটারের মধ্যে বিলি করছেন। সাংগঠনিক সম্পাদক প্রার্থী রেজাউল করিম নাচন জানিয়েছেন- তিনি এখনো পোস্টারিং করেননি। তবে- খুব শিগগিরই তিনি পোস্টারিং করবেন। এদিকে- সিলেট নগর বিএনপি’র প্রার্থীরা আজ নির্বাচন কমিশনের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেবেন। যেহেতু তারিখ পরিবর্তন হয়েছে; এ কারণে প্রচারণায় সময় পাওয়া যাবে। প্রস্তুতি নিয়ে ভোটযুদ্ধে নামতে পারবেন প্রার্থীরা।

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top