logo

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

সিলেটে যে কারণে পরীক্ষায় আনোয়ার


টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১১:৫৪:৩২,অপরাহ্ন ১৪ মার্চ ২০২৩ | সংবাদটি ২৩৮ বার পঠিত

কেন্দ্রের ‘গ্রিন সিগন্যাল’ পেয়ে নির্বাচনের মাঠে নামা যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সহজেই ছাড় পাচ্ছেন না। বরং তার সঙ্গে মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন সিলেট আওয়ামী লীগের অন্য প্রার্থীরা। তারাও মাঠে সক্রিয় হয়ে উঠছেন। নানা ইস্যু নিয়ে নিজেদের পক্ষে ‘জনমত’ গড়তে কথাও বলছেন। এক্ষেত্রে সিলেটের রাজনীতির মাঠে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে আনোয়ারুজ্জামান চৌধুরীকে। তবে- দমে নেই তিনি। বাড়িয়েছেন গতি। দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, আওয়ামী লীগের মুল স্রোত নিজের পক্ষে নেয়া আনোয়ারুজ্জামানের জন্য চ্যালেঞ্জের। সেটির ধারে-কাছেও তিনি পৌঁছাতে পারেননি। মাঠে নামার দুই মাস হতে চললেও একই বৃত্তে ঘুরপাক খাচ্ছেন তিনি।

সহসাই এ পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে তার জন্য। তারা জানিয়েছেন, মেয়র নির্বাচনের আগে সিলেট আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন। মনোনয়নকেন্দ্রিক দলীয় বিভেদ রেখে নির্বাচনে গেলে বিগত দুই টার্মের নির্বাচনের মতো ফলাফল একই হতে পারে। কামরানের মতো পরিণতি হতে পারে দলীয় প্রার্থীর। সিলেট সিটি করপোরেশন নির্বাচন হতে পারে জুন-জুলাইয়ে। নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে এ আভাস পাওয়া গেছে। চলতি বছরের সেপ্টেম্বরে বর্তমান পরিষদের মেয়াদ শেষ হয়ে যাবে। এই অবস্থায় সিলেট আওয়ামী লীগে আগে থেকেই নির্বাচনী তোড়জোড় শুরু হয়েছে। গত ২২শে জানুয়ারি যুক্তরাজ্য থেকে সিলেটে এসে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে নামেন যুক্ত্যরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
এরপর তিনি ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেখা করে আসেন। তবে- তার আগে থেকেই মাঠে সরব ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক এটিএম হাসান জেবুল, আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ও কামরানপুত্র ডা. আরমান আহমদ শিপলু, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান। আনোয়ার মাঠে নামার পর প্রার্থিতা ঘোষণা করে মাঠে নামেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এত প্রার্থী থাকার পরও নতুন করে আনোয়ার সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নামায় তোলপাড় শুরু হয়। ‘কম্পন’ দেখা দেয় সিলেটের রাজনীতিতে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধতার মধ্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে সঙ্গে নিয়ে আনোয়ার মাঠে নামেন। এতে করে সিলেট আওয়ামী লীগের সিনিয়র নেতারা বেঁকে বসেন। তারা হঠাৎ করে সিটি নির্বাচনে আনোয়ারের পথচলাকে সহজভাবে নেননি। এই অবস্থা এখনো বিরাজমান। বরং এই দূরত্ব, দ্বন্দ্ব আরও বেড়েছে। প্রার্থিতা নিয়ে রীতিমতো চলছে প্রতিযোগিতাও।

আনোয়ারুজ্জামান মাঠে নামার পরপরই অন্য প্রার্থীরা প্রচার প্রচারণায় গতি বাড়িয়েছেন। তারাও আনোয়ারের মতো সিলেটে পোস্টারিং, ব্যানার করে চলেছেন। প্রতিদিন তারাও রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকছেন। বরং আনোয়ার ইস্যুতে সিলেটের নেতাদের মধ্যে প্রার্থিতা ঘোষণাকারীদের বিবদমান দ্বন্দ্ব কমে এসেছে। আওয়ামী লীগ নেতা ও সিটি নির্বাচনের সম্ভাব্য এক প্রার্থী গতকাল বিকালে মানবজমিনকে জানিয়েছেন, পরিস্থিতি এখন এমন হয়েছে যে; সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা চাইছেন- আনোয়ার ছাড়া তাদের যে কাউকে প্রার্থী দিলে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। তবুও আনোয়ারকে তারা মেনে নেবেন না। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় তারা প্রকাশ্য বলতে শুরু করেছেন।

ওই নেতা জানিয়েছেন, আনোয়ার উপর থেকে এসে জুড়ে বসতে চাইছেন। অথচ ‘গ্রিন সিগন্যাল’ পেলে তার উচিত ছিল আগে আওয়ামী লীগের সঙ্গে বসে সবকিছু ঠিকঠাক করা। সেটি না করে আনোয়ার এককভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে শোডাউনসহ নানা কর্মকাণ্ড করে যাচ্ছেন। এ কারণে এখন নতুন করে জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা আনোয়ারুজ্জামানের জন্য কঠিন হয়ে পড়ছে। তিনি চেষ্টা করে সেটি করতে পারছেন না বলে জানান ওই নেতা। আর বিষয়টিও কেন্দ্রীয় নেতারা পর্যবেক্ষণ করছেন। তবে, ইতিমধ্যে অনেক ক্ষেত্রে সফল আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেটে আওয়ামী লীগের দায়িত্বশীল সিনিয়র পর্যায়ের নেতারা ছাড়া আওয়ামী লীগের মাঝারি সারির অনেক নেতা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের কাছে টেনে নিয়েছেন। এর বাইরেও সিলেট-১ আসনের এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে নিয়ে সিলেটে বড় অনুষ্ঠান করেছেন। এতে মন্ত্রীরও প্রশংসা পেয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর অনুগত নেতা হিসেবে আগে আজাদুর রহমান আজাদকে জানতেন সবাই। কিন্তু আনোয়ার সেই জায়গায় সফল হয়েছেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন। বিএনপি দলীয় মেয়র আরিফুল হক চৌধুরীর উন্নয়ন কর্মকাণ্ডের নানা সমালোচনা মাঠে নেমেই করছেন আনোয়ার। নতুন করে ইস্যুভিত্তিক সমালোচনা করছেন অন্য প্রার্থীরা।

ইতিমধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সম্ভাব্য মেয়র প্রার্থী আসাদউদ্দিন আহমদ নগরে মশার উপদ্রপ নিয়ে মেয়র আরিফের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন। তার এই বিবৃতির পর নগরের ধুলোসহ অপরিকল্পিত উন্নয়ন নিয়ে সমালোচনা করেছেন কামরানপুত্র ডা. আরমান আহমদ শিপলু। ভার্চ্যুয়ালি এ লড়াইয়ে পাল্টাপাল্টি চলছে। ফলে সিলেট আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থী তালিকায় নেতারা সহজেই ছাড় দিচ্ছেন না আনোয়ারুজ্জামানকে। এতে করে কিছুটা নিজ দলেই প্রতিরোধের মুখে আনোয়ার। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তার অনুসারীরাই আলোচনা করছেন। এর থেকে উত্তরণের জন্য তারাও চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে আনোয়ারের অনুসারীদের দাবি হচ্ছেÑ সিলেট আওয়ামী লীগে ধীরে ধীরে বলয় বড় হচ্ছে আনোয়ারের। সিটি নির্বাচনে আনোয়ার নৌকার টিকিট পেলে মনোনয়নকেন্দ্রিক দূরত্ব কিংবা দ্বন্দ্ব থাকবে বলে মনে করছেন তারা।

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top