logo

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

যে কারণে সিলেট বিএনপিতে আতঙ্ক

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৮:০৬:৩৯,অপরাহ্ন ১০ মে ২০২৩ | সংবাদটি ১৯৮ বার পঠিত

হঠাৎ করেই সিলেট ছাত্রদলের তোড়জোড়। বিগত ক’বছর সিলেটে ছাত্রদল নিশ্চুপ ছিল। কমিটি গঠনকে কেন্দ্র করে ফের সরব হয়ে ওঠেন নেতারা। এদিকে- সিলেট সিটি করপোরেশনের নির্বাচনও সামনে। এই অবস্থায় ছাত্রদলের হঠাৎ কার্যক্রমে বাধা
দেয় পুলিশ। ২রা মে নগরের চৌহাট্টা এলাকায় হয় ধাওয়া- পাল্টা ধাওয়া। এতে পুলিশ মামলা করে কোতোয়ালি থানায়। এসল্ট মামলায় প্রায় দ্ইুশ’ নেতাকর্মী আসামি। শুরু হয় ধরপাকড়। গতকাল পর্যন্ত সিলেটে বিএনপি সহ অঙ্গ সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

তিনি জানিয়েছেন- গতকাল দুপুরে আদালত থেকে বের হওয়ার সময় ছাত্রদলের এক কর্মীকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। তাকে বিকাল পর্যন্ত কোথাও হস্তান্তর করা হয়নি। তিনি জানান- সিলেট বিএনপিতে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। প্রতিরাতেই মহানগরের ৬ থানায় অধিভুক্ত এলাকাগুলোর কোথা না কোথাও নেতাকর্মীদের বাড়িতে পুলিশ যাচ্ছে।
অথবা বাসার সামনে গিয়ে চলে আসছে। দু’দিন আগে সিলেট মহানগর বিএনপি’র সিনিয়র নেতা সালেহ আহমদ খসরু’র সাপ্লাই এলাকার বাসার সামনে পুলিশের টহল ছিল। এছাড়া- এর আগে আরও কয়েকজন নেতাকর্মীর বাড়িতে গিয়ে তল্লাশি চালানো হয়। এতে করে নগর এলাকার বহু নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে বলে দাবি করেন তিনি। সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন- মামলার গ্রাউন্ড নিয়ে প্রশ্ন আছে। পুলিশ অতি উৎসাহী হয়ে মামলা দায়ের করেছে। আর এ মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। তিনি জানান- গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জনের ৫ দিন করে সিলেটের মহানগর ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে রিমান্ড চেয়েছিল পুলিশ। গতকাল শুনানিতে আমরা অংশ নেই। আদালত বিএনপি নেতা শামীম সহ ১৩ জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি বলেন- আদালতে রিমান্ড শুনানি শেষে আসামি থাকা বিএনপি’র ১৩ নেতাকর্মীকে কোতোয়ালি থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। এদিকে- বিএনপি’র নেতাকর্মীদের অযথা হয়রানি না করতে সোমবার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফের সঙ্গে দেখা করেন সিলেট বিএনপি’র ৫ নেতা। এরা হচ্ছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

প্রায় এক ঘণ্টা তারা পুলিশ কমিশনারের সঙ্গে এ নিয়ে বৈঠককালে সাম্প্রতিক বিষয় উপস্থাপন করেন কেন্দ্রীয় নেতা খন্দকার আব্দুল মুক্তাদির। ব্যাপক ধরপাকড় ও মামলা নিয়ে তিনি পুলিশ কমিশনারকে অবগত করেন। এ সময় খন্দকার আব্দুল মুক্তাদির পুলিশ কমিশনারকে জানান- আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি কোনো প্রার্থী দিচ্ছে না। এটা বিএনপি’র কেন্দ্র থেকেই ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে। বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না তবু সিলেটে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ধরপাকড় করা হচ্ছে। এতে অনেক নেতাই বাড়িঘরে থাকতে পারছেন না। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা অতি উৎসাহী হয়ে এটা করতে পারে। তিনি পুলিশ কমিশনারের কাছে ধরপাকড় বন্ধ করার দাবি জানান। এদিকে- পুলিশ কমিশনার বিএনপি’র নেতাকর্মীদের কথা শুনেন এবং বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন। জেলা ও মহানগর বিএনপি’র নেতাকর্মীরা জানিয়েছেন- পুলিশ কমিশনারের বক্তব্যের পর বাড়ি বাড়ি তল্লাশি বন্ধ হলেও গতকাল আদালত এলাকা থেকে বের হওয়ার সময় ডিবি পুলিশ একজনকে আটক করেছে। এতে করে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী গতকালও গ্রেপ্তার এবং তল্লাশির বিষয়ে জানিয়েছেন- সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে এই ধরপাকড় চালানো হচ্ছে। এজন্য তিনি পুলিশের অতি উৎসাহী ভূমিকাকে দায়ী করেন। এতে সিলেটের রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে জানান তিনি।

জকিগঞ্জে বিএনপি’র ৭২ নেতাকর্মীর মুক্তি দাবি: কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে জকিগঞ্জের একটি ভিত্তিহীন মামলায় জকিগঞ্জ উজেলার বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৭২ জন নেতাকর্মী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অভিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও কারাগারে থাকা নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- একটি ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে একটি মিথ্যা মামলা দায়েরের পর ইতিমধ্যে অনেকে দীর্ঘদিন জেল খেটে মুক্ত হয়েছে। এখন নতুন করে ৭২ জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সিলেট জেলা বিএনপি’র নেতৃবৃন্দ অভিলম্বে কারাগারে থাকা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সিলেট এর আরও খবর
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ

সর্বশেষ সংবাদ

আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top