logo

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

বিরোধী জোটের ভোটে নজর বাবুল ও মাহমুদুলের

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:১০:০৩,অপরাহ্ন ২৯ মে ২০২৩ | সংবাদটি ২১০ বার পঠিত

সিলেট সিটিতে মাঠে নেই বিএনপি। এমনকি স্বতন্ত্র হিসেবে নেই কেউ। জামায়াত, খেলাফত মজলিস, জমিয়ত এবং বাম জোটেরও কোনো প্রার্থী নেই। অথচ বিএনপিসহ বিরোধী জোটের বিশাল ভোট ব্যাংক রয়েছে। ওই ভোট ব্যাংকের ওপর দাঁড়িয়ে গত দু’বার সিলেট সিটিতে মেয়র নির্বাচিত হয়েছিলেন আরিফুল হক চৌধুরী। মেয়র আরিফ ভোট বর্জন করে মাঠ ছেড়ে দেয়ায় এই ভোট ব্যাংক নীরব। নড়াচড়া নেই। আর ওই ভোট ব্যাংক নজর দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান। আরিফ মাঠ থেকে সরে যাওয়ার পর তারা ওই ভোট নিজেদের পক্ষে কাড়তে নানা কৌশল ব্যবহার করছেন।

এ দু’প্রার্থী এখন মাঠে সাড়া পাচ্ছেন ব্যাপক। নানা তরফের ভোট তাদের পক্ষে কথা বলা শুরু করেছে।

সিলেট সিটিতে এবার প্রথমবারের প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। এর আগের চার সিটি করপোরেশন নির্বাচনে দলীয় কিংবা স্বতন্ত্র ভাবে দলটি কাউকে প্রার্থী দেয়নি। এবার প্রার্থী দেয়া হয়েছে দলের সিলেট মহানগর আহ্বায়ক ও শিল্পপতি নজরুল ইসলাম বাবুল। প্রথম দিকে দলের ভেতরে বাবুল কিছুটা চ্যালেঞ্জের মুখে থাকলেও এখন তার পক্ষে সিলেট জাতীয় পার্টির বিবদমান দু’টি গ্রুপই মাঠে নামছে। রওশন এরশাদপন্থি নেতারা শিগগিরই এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে মাঠে নামতে পারেন। এমন আভাসও কেন্দ্রের কাছ থেকে পাওয়া গেছে।
এ ছাড়া মান অভিমান ভুলে নেতারাও এক হতে চাচ্ছেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী মানবজমিনকে জানিয়েছেন- ‘আমরা মাঠের সাড়া পাচ্ছি। খুব ভালোভাবেই পাচ্ছি। সেখানেই যাচ্ছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। এমনকি প্রচারণায় অংশ নিচ্ছেন।’ তিনি জানান- ‘সিলেট সিটিতে এখন জাতীয় পার্টিরই আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী। এ কারণে বিরোধী জোটের ব্যাংক জাতীয় পার্টির সঙ্গেই আছে। এতে করে জয়ের ব্যাপারে মনোবল আরও তীব্র হচ্ছে।’

আরিফ মাঠ থেকে সরে যাওয়ার পর বাবুলও নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন। বাবুলের পক্ষে আব্দুল্লাহ সিদ্দিকী ছাড়া দলের কয়েকজন নেতা সক্রিয়। তারা ভোটের মাঠে জোয়ার তুলতে ইতিমধ্যে দফায় দফায় ঘরোয়া বৈঠকও চালিয়ে যাচ্ছেন। প্রচারণা শুরু হলে প্রার্থীর পক্ষে নেতারা ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামবেন। আর বাবুলও গতকাল থেকে তার বক্তব্যে পরিবর্তন এনেছেন। তিনি এবার ‘আঘাত’ করছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে।

গতকাল নগরের জিন্দাবাজার ও বারুতখানা এলাকায় প্রচারণাকালে তিনি বলেছেন- ‘আমি রিটার্ন টিকিট নিয়ে আসি নাই আমি নগরবাসীর সেবা করতে এসেছি। আমার দল পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরসহ শীর্ষ নেতৃবৃন্দের আশীর্বাদ নিয়ে এবং জনগণের ভালোবাসার ওপর ভরসা করে কাজ করে যাচ্ছি।’ ইসলামী আন্দোলন বাংলাদেশ গেল সিটি করপোরেশন নির্বাচনে সিলেটে মনোনয়ন দিয়েছিল পেশাজীবী এক নেতাকে।

এবার নগরের স্থানীয় বাসিন্দা ও সামাজিকভাবে পরিচিত মাওলানা মাহমুদুল হাসানকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দিয়েছে। তরুণ এ প্রার্থী ইতিমধ্যে ভোটের মাঠে নজর কাড়তে শুরু করেছেন। বিএনপি’র ভোট ছাড়াও জামায়াত সমমনা ইসলামী দলের ভোটের দিকে সবচেয়ে বেশি নজর চরমোনাইর পীরের সমর্থিত ওই প্রার্থীর। গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণায় নেমে শক্তি পাচ্ছেন মাহমুদুল হাসান। বিশেষ করে উলামা সমাজসহ বিরোধী জোটের ভোটাররা তার পক্ষে সক্রিয় হচ্ছেন।

গত শনিবার সিলেটের রেজিস্টারী মাঠে সিলেটে খতমে নব্যুয়াত সমাবেশে আলেম সমাজের বড় একটি অংশকে নিয়ে মিছিল সহকারে যোগ দেন মাওলানা মাহমুদুল হাসান। তিনি সিলেটের এই বড় সমাবেশে বক্তৃতাও করেন। তার বক্তৃতা সিলেটের আলেম সমাজের নজর কেড়েছে। তবে- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেটের নেতারা জানিয়েছেন- বিশেষ কোনো গোষ্ঠীর ভোটের দিকে তাদের নজর নয়। তারা সবার ভোট চান। এবং দিনে দিনে তাদের প্রার্থী সিলেট নগরে জনপ্রিয় হয়ে উঠছেন। এবং ভোট ব্যাংকও বাড়ছে। তবে- ভোটের মাঠে সুষ্ঠু পরিবেশের আশঙ্কা, ইভিএম নিয়ে সন্দেহ পোষন করে চলেছেন মাওলানা মাহমুদুল হাসান। তিনি জানিয়েছেন- সিলেটের মানুষ এখনো ইভিএমে ভোট দিতে অভ্যস্ত নয়। পাশাপাশি পরিবেশ এমন ভাবে তৈরি করা হচ্ছে। কোনো একজন বিশেষ প্রার্থীর সুবিধা হয়- সেদিকে নজর রেখে তাকেই বেশি সুবিধা দেয়া হচ্ছে বলে জানান তিনি। এজন্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিরপেক্ষ মাঠ প্রস্তুত রাখার কথা জানান তিনি। নতুবা ভোটের মাঠে ভোটারের মতামতের প্রতিফলন নাও ঘটতে পারে দাবি তার

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top