logo

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

আলোচনায় মেয়র হাউজ

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১১:৫১:৫৯,অপরাহ্ন ৩০ মে ২০২৩ | সংবাদটি ২৬৭ বার পঠিত

এক সময় ‘মেয়র হাউজ’ বলতে সিলেট নগরের মানুষ বুঝতেন ছড়ার পাড়ের সেই বাসা। যেখানে বাস করতেন সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। ‘মেয়র সাব’ উপাধি ছিল তার। ১০ বছর আগে কামরানকে হারিয়ে অন্য গল্প রচনা করেন সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। এখন নগরের কুমারপাড়ার হাউজটি ‘মেয়র হাউজ’ বলে পরিচিত। ‘মেয়র সাব’ উপাধি দশ বছর ধরে বয়ে বেড়াচ্ছেন আরিফুল হক চৌধুরী। আছে খ্যাতি ও জনপ্রিয়তাও। দলের কারণে এবারের সিটি করপোরেশন নির্বাচনে নেই আরিফুল হক চৌধুরী। কিন্তু এবারের সিটি করপোরেশন নির্বাচনে তাকে নিয়ে এখনো সব জল্পনা। আলোচনায় নগরের কুমারপাড়া।

মেয়র আরিফের দিকে নজর এখন সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের। তার দোয়া ও সহযোগিতা চান তারা। এ কারণে একদিনেই বাসায় গিয়ে মেয়র আরিফের দোয়া নিয়ে এসেছেন ভোটের মাঠে আলোচনায় থাকা দু’প্রার্থী আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। গত রোববার সকালে যান আনোয়ারুজ্জামান। আর রাতে যান নজরুল ইসলাম বাবুল। দু’জনই নির্বাচনে তার সহযোগিতা চেয়েছেন। ২০শে মে সিলেট সিটি করপোরেশনের নির্বাচন থেকে ঘোষণা দিয়ে সরে দাঁড়িয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে তার এই সরে যাওয়া। তবে- নির্বাচনের পরিবেশ, ইভিএম বিড়ম্বনা, নেতাকর্মীদের ধরপাকড়সহ নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলেন তিনি। এরপর ভোট বর্জনের ঘোষণা দেন।
তার এই সিদ্ধান্তে খুশি বিএনপি। নগরের মানুষও দ্বিমত করেননি। অনেকেই মর্মাহত হয়েছেন। কিন্তু আরিফের যুক্তির পাল্টা যুক্তি খুঁজে পাননি কেউ। ফলে তার সিদ্ধান্তকে সবাই মেনে নেন। আরিফ মাঠে নেই। নির্বাচন নিয়ে তিনি নীরব। মাঠ থেকে সরে যাওয়ার ঘোষণার পর কিছুটা সক্রিয় ছিলেন। বিএনপি’র কাউন্সিলর প্রার্থীদের ভোট থেকে সরাতে কাজ করেন। এতে অন্তত ১৫ জন কাউন্সিলর প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে যান। সিলেটের ভোটের মাঠে আরিফ’র ভোট ব্যাংকও নীরব। ভোটে যাবে কিনা- এ বিষয়টিও রহস্যঘেরা। সিগন্যাল পেলে যাবেন ভোটাররা। নতুবা ঘরে থাকবেন। নগর ভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন মেয়র আরিফ। সবকিছু গোছগাছ করছেন।

কিছু উন্নয়ন কাজ চলমান আছে সেগুলো দ্রুত শেষ করার চেষ্টা চালাচ্ছেন। এই অবস্থায় বলতে গেলে কিছুটা অবসর সময় কাটাচ্ছেন তিনি। ২০ শে মে পর্যন্ত আরিফুল হক চৌধুরীর কাজের নানা সমালোচনা করে যান আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণার পর আনোয়ার আর ‘অ্যাটাক’ করছেন না আরিফকে। বরং সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। নির্বাচিত হলে আরিফকে পাশে চান আনোয়ার। সেটি তিনি নানা অনুষ্ঠানেও বলছেন। গত রোববার সকালে হঠাৎ করেই মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় ছুটে যান আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। মেয়রের বাসায় ঘণ্টাখানেক বসে আলোচনা করেন। সিলেট সিটির উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা হয়। প্রসঙ্গ ওঠে পারিবারিক।

আলোচনার ফাঁকে মেয়র আরিফের কাছে দোয়া চান আনোয়ারুজ্জামান চৌধুরী। পাশে থাকার আহ্বান জানান। সহযোগিতা কামনা করেন। মেয়র আরিফও দল এবং তার অবস্থান ব্যাখ্যা করেন। এবং নির্বাচিত হলে আনোয়ারুজ্জামান চৌধুরীকে সহযোগিতা করার আশ্বাস দেন। মেয়র আরিফের কুমারপাড়ার বাসায় নৌকার প্রার্থীর উপস্থিতি এবং বৈঠকের খবর নগরের মানুষ ইতিবাচক হিসেবে নিয়েছে। এবং এতে দু’জনই প্রশংসিত হন। কিন্তু নগরের চলছে ভোটের হাওয়া। ২রা জুন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। জাতীয় পার্টির প্রার্থী বাবুলকে এখন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারের প্রধান প্রতিপক্ষ হিসেবে মনে করা হচ্ছে। সেটি ইতিমধ্যে ভোটাররা ভাবনায়ও নিয়েছেন। বাবুলও দিনে দিনে উজ্জীবিত হচ্ছেন। আনোয়ারকে উদ্দেশ্য করে নানা কথা বলতে শুরু করেন। প্রতিপক্ষ হিসেবে আনোয়ারের চালের পাল্টা চালও দিচ্ছেন বাবুল। আরিফের সঙ্গে আনোয়ারের সাক্ষাতের দিন রাতেই তিনি ছুটে যান কুমারপাড়ার বাসায়। আনোয়ারের মতো তিনি একইভাবে মেয়র আরিফের সহযোগিতা কামনা করেন।

আরিফের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন- রাতে জাতীয় পার্টির দু’জন নেতাকে নিয়ে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল কুমারপাড়ায় যান। সেটিও আচমকা যাওয়া। এ সময় মেয়র আরিফ জাতীয় পার্টির প্রার্থীর সঙ্গে একান্তে বসে আলোচনা করেন। নির্বাচিত হলে নগরের মানুষের স্বার্থে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। একই সঙ্গে জানিয়েও দেন; ‘তার দল নির্বাচনে নেই। বিএনপি সিটি করপোরেশনের নির্বাচন বর্জন করেছে। এবং দলের এই অবস্থানে তিনি অটল রয়েছেন।’ এদিকে জাতীয় পার্টির প্রার্থীর মিডিয়া শাখা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- নজরুল ইসলাম বাবুল ও আরিফুল হক চৌধুরী একে অপরের সঙ্গে সিলেট সিটি করপোরেশন, সিলেট নগর, সাম্প্রতিক রাজনীতি, আসন্ন নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন। বাবুল আসন্ন সিটি নির্বাচনে তার লাঙ্গল মার্কার পক্ষে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর সার্বিক সহায়তা ও পরামর্শ প্রত্যাশা করেন। তারা বেশকিছু সময় একান্তে আলোচনা করেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top