logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি কে?

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১১:৪২:৫৫,অপরাহ্ন ০৬ জুলাই ২০২৩ | সংবাদটি ২৫৭ বার পঠিত

ওয়েছ খছরু, সিলেট থেকে ::তারুণ্যের সমাবেশ ৯ই জুলাই। সিলেটে চলছে ব্যাপক প্রস্তুতি। মূলত বিএনপি’র অঙ্গ-সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে নগরের আলীয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তিন সংগঠনেরই শীর্ষ নেতারা সিলেট সফর করে গেছেন। গুরুত্বপূর্ণ এই সমাবেশ সামনে থাকায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি কে- এ নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন কাউন্সিলর নির্বাচন করার কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন। তিনি এখন নগরের ৩৯ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। প্রায় এক মাস আগে তিনি বহিষ্কার হলেও এখনো জেলা ছাত্রদলের সভাপতি পদে ভারপ্রাপ্ত হিসেবে কাউকে আসীন করা হয়নি। আর এ নিয়ে ছাত্রদলের অভ্যন্তরে তারুণ্য’র সমাবেশের প্রস্তুতিতে ভাটা পড়ছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। এক সময় সিলেটে ছাত্রদল শক্তিশালী সংগঠন ছিল।

গ্রুপিং, কোন্দলের কারণে অস্বস্তিতে থাকতেন মূল বিএনপি’র নেতারা।

কিন্তু বিগত কয়েক বছর ধরে সিলেটে ছাত্রদল ঝিমিয়ে রয়েছে। তবে- তারুণ্যের সমাবেশকে ঘিরে ফের চাঙ্গা হয়ে উঠেছে সিলেট ছাত্রদল। এ সমাবেশকে সামনে রেখে ইতিমধ্যে সিলেট সফর করে গেছেন দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। দলের নেতাকর্মীরা জানিয়েছেন- সিলেট জেলা ছাত্রদলের বর্তমান সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম। তার পরে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাসরুর রাসেল ও জুবের আহমদ। সভাপতি অনুপস্থিত থাকলে সিনিয়র সহ-সভাপতিরই দায়িত্ব পালনের কথা।
কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাননি নজরুল ইসলাম। গতকাল বিকালে মানবজমিনকে নজরুল ইসলাম জানান- তিনি সিনিয়র সহ-সভাপতি হওয়ার দায়িত্ব তারই পাওয়ার কথা। এজন্য তিনি ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বার বার যোগাযোগ করছেন। কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এ ব্যাপারে সাড়া দিচ্ছেন না। তিনি জানান- অদৃশ্য কারণে তাকে বঞ্চিত রাখা হচ্ছে। সাবেক সভাপতি আলতাফ হোসেন কারান্তরীণ হওয়ার পরও তিনি দায়িত্ব নিতে চেয়েছিলেন, ওই সময়ও তাকে দায়িত্ব দেয়া হয়নি। এটি তার ওপর ‘অবিচার’ করা হচ্ছে বলে জানান তিনি। তবে সিলেট ছাত্রদলের একাধিক নেতা মানবজমিনকে জানিয়েছেন- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছিলো ২০১৮ সালের ১৩ই জুন। ২০২১ সালের ২রা ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আংশিক ঘোষিত কমিটিকে মেনে নেননি নজরুল ইসলাম। যারা ওই সময় ছাত্রদলের কমিটির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলো তাদের সঙ্গে নজরুল ইসলামের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগ ছিল। এ কারণে তার ওপর ক্ষুব্ধ সিলেট বিএনপি’র নেতারা।

তারা জানিয়েছেন- বিএনপি’র নেতাদের ক্ষুব্ধ হওয়ার কারণেই জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হতে পারছেন না নজরুল ইসলাম। এই অবস্থায় নজরুলকে রেখে মাসরুর রাসেল কিংবা জুবের আহমদকেও দায়িত্ব দেয়া হয়নি। ফলে গত এক মাস ধরে সিলেটে জেলা ছাত্রদলের পদটি শূন্য রয়েছে। এদিকে- একই সময়ে জেলা ও মহানগর মহিলা দলের সভাপতির পদটিও শূন্য হয়েছিল। প্রায় ১৫ দিন আগে এ দুটি পদে দায়িত্ব নতুনদের হাতে তুলে দেয়া হলেও ছাত্রদলে এখনো কেউ ভারপ্রাপ্ত সভাপতি হতে পারেননি। সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার জানিয়েছেন- ‘তারুণ্যের সমাবেশ সফল করতে ইতিমধ্যে সিলেটে সফর করে গেছেন দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। আমরা বিষয়টি তাদের অবগত করেছি। জেলার সভাপতি পদে কেউ না থাকায় একাই আমার ওপর চাপ যাচ্ছে। একজন সভাপতি থাকলেও দায়িত্ব ভাগ করে করা সম্ভব হতো।

দ্রুততম সময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে কেন্দ্রীয় নেতারা আমাদের আশ্বস্ত করে গেছেন।’ সিলেট ছাত্রদলের নেতারা জানিয়েছেন- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। প্রায় ৫ বছর হয়ে গেছে কমিটির বয়স। এ কারণে সিলেটে ছাত্রদলের নতুন কমিটি দিতে কয়েক মাস ধরে তোড়জোড় চালাচ্ছে কেন্দ্র। সিটি নির্বাচনের আগে কমিটি দেয়ার কথা ছিল। ওই সময় রাজপথে সিলেটের নেতারা সক্রিয় হয়ে উঠেছিলেন। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা এবং পরবর্তী মামলা ও গ্রেপ্তারের কারণে কমিটি ঘোষণা করা হয়নি। তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে সিলেটে সফর করবেন কেন্দ্রীয় নেতারা।

ওই সময় তারা সিলেটে বসেই দলের নেতাকর্মীদের ‘অ্যাক্টিভিটিজ’ লক্ষ্য করবেন। সমাবেশের পর তারা সবার সঙ্গে আলোচনা ক্রমে সিলেটে নতুন কমিটি দিতে পারেন। এ ব্যাপারে ইতিমধ্যে কেন্দ্রের আভাস পাওয়া গেছে। এজন্য তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে পদ-পদবির আশায় সিলেট ছাত্রদলের নেতারা সক্রিয় হয়ে উঠেছেন। বিভিন্ন গ্রুপের নেতারা এ নিয়ে ভাবতে শুরু করেছেন বলে জানিয়েছেন তারা। তারাও নিজেদের বলয়ে গুরুত্বপূর্ণ পদ নিতে লবিং অব্যাহত রেখেছেন। একই সঙ্গে তারুণ্যের সমাবেশে ভূমিকা রাখতে নির্দেশনা দিচ্ছেন বলয় নেতাদেরও।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সর্বশেষ সংবাদ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top