সিলেটে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বাস্তবায়নাধীন সমতা প্রজেক্টের উদ্বোধন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:০৭,অপরাহ্ন ২১ জুলাই ২০২৩ | সংবাদটি ২৪২ বার পঠিত
সিলেটে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বাস্তবায়নাধীন সমতা প্রজেক্টের উদ্বোধন হয়েছে। সিলেট জেলা প্রশাসক কার্য্যালয়ে কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক
এ এস এম কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুর রফিক, ডেপুটি ডিরেক্টর সোশ্যাল সার্ভিস, মো: রফিকুল ইসলাম শামিম, ডেপুটি ডিরেক্টর যুব উন্নয়ন অধিদপ্তর, সিনিয়র সহকারী কমিশনার মিহির রঞ্জন তালুকদার সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী ও ধর্মীয় নেতারা।
এসময় বক্তারা সমাজে অবহেলিত জনগোষ্ঠী হিজড়াদের জীবন মান উন্নয়নে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তারা বলেন, হিজড়াদের পরিবারের রাখতে হবে, শিক্ষিত করে যোগ্য করে তুলতে হবে। তাহলে আর তারা পিছিয়ে থাকবে না।









