logo

১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

সুলতান মনসুরকে নিয়ে সিলেটের রাজনীতিতে জল্পনা

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:১৯:০৭,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ৩০৩ বার পঠিত

ওয়েছ খছরু, সিলেট থেকে ,সিলেট বিভাগের রাজনীতিতে সুলতান মোহাম্মদ মনসুর এক পরিচিত নাম। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, ডাকসু’র ভিপি হওয়ার পর থেকেই সিলেটজুড়ে এক নামেই পরিচিতি পেয়েছিলেন। এরপর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার পর গোটা বিভাগেই ছিল তার আধিপত্য। বর্তমানে যারা সিলেট বিভাগে আওয়ামী লীগের রাজনীতি করছেন তারা অনেকেই এখন তার কর্মী ছিলেন। সেই সুলতান মনসুর গত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। জয়ীও হন। মৌলভীবাজার-২ আসনে সুলতান মনসুরই এক সময় নৌকার টিকিটে এমপি হয়েছিলেন। কাকতালীয় বিষয় হলো; এ আসনেই ধানের শীষের সাবেক এমপি এমএম শাহীন নৌকা নিয়ে নির্বাচন করেছিলেন। এবার মূলদল আওয়ামী লীগের কাছাকাছি সুলতান মনসুর।

তার নিজেরও সাফ কথা; নৌকা পেলে নির্বাচন করবেন নতুবা করবেন না। সর্বশেষ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন তিনি।

তার এই উপস্থিতি নজরে পড়েছে সবার। এ নিয়ে সিলেট আওয়ামী লীগের রাজনীতিতে গুঞ্জন রটেছে; সুলতান মনসুর ফিরছেন। গা-ঝাড়া দিয়ে উঠছেন সিলেট অঞ্চলের তার সাবেক সহকর্মীরা। তারা জানিয়েছেন, এরশাদের জামানায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হওয়ার আগেই সিলেট অঞ্চলের ছাত্রলীগের রাজনীতিতে আধিপত্য ছিল সুলতান মনসুরের। আর সভাপতি হওয়ার পর তিনি ঢাকসু’র ভিপি হন। এরপর থেকে সিলেটে ছাত্রলীগের রাজনীতি পুরোপুরি নিয়ন্ত্রণ চলে যায় তার হাতে। তার সময়ে ছাত্রলীগের রাজনীতিতে অনেকেই কোনঠাসা হয়ে পড়েছিলেন। ৯৬ সালে নৌকা নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পর সরাসরি আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে অভিষিক্ত হন সুলতান মনসুর। ফলে সিলেট বিভাগে আওয়ামী লীগের রাজনীতিতেও সুলতান মনসুরের গুরুত্ব বেড়ে যায়। এরপর তিনি দুইবার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। ওই সময় অনেক সিনিয়র রাজনীতিকদের সঙ্গে মাঠে তাকে লড়াই করে টিকে থাকতে হয়।
সিলেট আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন- সিলেট অঞ্চলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে সুলতান মনসুরের অনেক অবদান রয়েছে। তার সময়ে সিলেটে ছাত্রলীগ ছিল চাঙা। প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছিল। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হওয়ার পর সেই ছাত্রলীগের নেতাদের আওয়ামী লীগের রাজনীতিতে এনে দলকে চাঙা করেন। ওয়ান ইলেভেনের সময় ‘সংস্কারবাদীর’ তকমা গায়ে লাগে সুলতান মনসুরের। তার সঙ্গে আলোচনায় এসেছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতার নাম। ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর দলের যে সম্মেলন হয় সেই সম্মেলনে হঠাৎ করে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থেকে বাদ পড়ে যান সুলতান মনসুর। সেখানে নতুন করে সিলেট বিভাগ থেকে সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভুক্ত হন এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। মিসবাহ সিরাজ সেই ছাত্রলীগের রাজনীতির সময় থেকে সুলতান মনসুরবিরোধী ছিলেন। এরপর থেকে ব্যাকফুটে চলে যান সুলতান মনসুর। আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বহীন হয়ে পড়ায় নিজেও অনেকটা রাজনীতি থেকে গুটিয়ে নেন। তবে জাতীয় রাজনীতির নানা শাখা-প্রশাখায় সুলতান মনসুরের বিচরণ ছিল। ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি ফের সরব হন। গণফোরামের হয়ে ঐক্যফ্রন্ট প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসনে নির্বাচন করেন। এ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। এবং নির্বাচনে জয়লাভও করেন তিনি। একবার তিনি ওই আসন থেকে নৌকা নিয়ে অন্যবার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা সিলেট অঞ্চলের রাজনীতিকদের মধ্যে বিরল কেবল সুলতান মনসুরই। তবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেও পরবর্তীতে সংসদে যাওয়া-না যাওয়া নিয়ে বিএনপি’র সিদ্ধান্তে অটল থাকেননি তিনি। সংসদে গিয়েছিলেন, এখনো আছেন। এই ৫ বছরে পুরনো সম্পর্ককে অনেকটা ঝালাই দিয়েছেন সুলতান মনসুর। নির্বাচনের পর থেকে নির্বাচনী আসনের বিএনপি সহ বিরোধী জোটের সঙ্গে তেমন সম্পর্ক রাখেননি। আওয়ামী লীগের নেতারাও সম্প্রতি তার কাছাকাছি আসছেন। নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে।

সুলতান মনসুর নিজেই ঘোষণা দিয়েছেন; আগামী নির্বাচনে তিনি নৌকা প্রতীক পেলে নির্বাচন করবেন, নতুবা করবেন না। সর্বশেষ সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর সঙ্গে একমঞ্চে উপস্থিতি সুলতান মনসুরের বার্তা আরও পরিষ্কার হয়েছে। এই বার্তা মৌলভীবাজারের রাজনীতি ছাড়াও সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের রাজনীতিতে নতুন করে জল্পনা দেখা দিয়েছে। সুলতান মনসুরের হাত ধরে অনেকেই ছাত্রলীগ করেছেন, আওয়ামী লীগ করেছেন। এখন তারা সিলেট বিভাগের রাজনীতি চালাচ্ছেন। কর্তৃত্ব খাটাচ্ছেন কেউ কেউ। সেখানে অনেকের কাছে সুলতান মনসুর ভালোবাসার নাম, আবার অনেকের কাছে আতঙ্কের নাম। সুলতান মনসুর ফিরলে সিলেট অঞ্চলে আওয়ামী লীগের রাজনীতির প্যাটার্ন পরিবর্তন হতে পারে বলে নেতারা মনে করছেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top