সৌদি আরবে যৌন নির্যাতন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:১৫:৪৪,অপরাহ্ন ৩০ আগস্ট ২০১৯ | সংবাদটি ৮০৭ বার পঠিত
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশ থেকে শ্রমিক নামক যারা (মহিলা) যান, তাদের উদ্দেশ্য নিয়েই আমার সন্দেহ হয়! তারা যান কয়েকমাস আগে, ফিরে আসেন কয়মাস পর! তারা আবার ‘সব হারিয়ে’ ফেরত আসেন! এসে বলেন, তারা যৌন নির্যাতনের শিকার হয়ে এসেছেন! কেউ পেগনেন্ট হয়ে এসেছেন!
কিন্তু কেন? কোন জামানায় বাস করেন আপনারা? এই ‘সময়’ এবং ‘জগতের বাইরে’? জানেন না, ওখানে কি হয়? টাকার লোভে যান? তাহলে ফিরে নানান কথা বলার কী দরকার?
আপনারা যারা যান, বা ভবিষ্যতে যাবেন, তাদের জানাটা উচিৎ, ‘ইসলাম’ দিয়ে মধ্যপ্রাচ্যকে বিচার করা যাবে না! এদের প্রত্যেকের ঘর একেকটা বালাখানা! এরা বাইরে থাকে পর্দায়, আর ভেতরে প্রায় পুরো উলঙ্গ!
এদের কাছে আপনারা যতটা অনিরাপদ থাকবেন, ততটাই নিরাপদ থাকবেন ‘ইহুদি-নাসারা’র দেশগুলোতে!
জাপানি একজন নও মুসলিম যেমনটি বলেছিলেন, ‘আমি পশ্চিমে গেলাম, দেখি সেখানে মুসলমান নেই, কিন্তু ইসলাম আছে! অথচ আমি যখন পূর্বে গেলাম, দেখি সেখানে মুসলমান আছে, কিন্তু ইসলামই নেই!’
সালমান ফরিদ,সাংবাদিক -ফেসবুক থেকে কপি









