ট্রেনের ধাক্কায় নারী নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২:৫০:৪২,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৩৮ বার পঠিত
০৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।নিহত উম্মে হানি কোকতাড়া এলাকার ফরহাদ হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, উম্মে হানি রাতে কোকতাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত যান।
পাঁচবিবি থানার ওসি মুনসুর রহমান জানান, শুক্রবার রাতে উপজেলার কোকতাড়া এলাকায় তার মৃত্যু হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি মুনসুর।









