‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:৩৪:৩১,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫০১ বার পঠিত
বুধবার ১১ সেপ্টেম্বর ভোর ৪টার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হৃদয় ওরফে গিট্টু হৃদয় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
র্যাবের দাবি, হৃদয় সোনারগাঁ থানার তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা ও পলাতক আসামি। তার বিরুদ্ধে থানায় প্রায় ১৬টি মামলা রয়েছে।
র্যাব ১১- এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, এ সময় মহাসড়কের পাশে থাকা ঝোপঝাড় থেকে র্যাবের ওপর অতর্কিত হামলা করে সংঘবদ্ধ দল। মৃধাকান্দি এলাকায় বুধবার ভোরে একদল দুষ্কৃতকারী সংঘবদ্ধ হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি টিম সেখানে অভিযানে যায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় এবং সংঘবদ্ধ দলের এক সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি মাদক বিক্রেতা হৃদয় ওরফে গিট্টু হৃদয়ের বলে জানা যায়। একটি প্রাইভেটকার, একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাপাতি ও চারটি দা উদ্ধার করা হয়েছে।









