৬ স্বর্ণের বার ও বিভিন্ন ব্র্যান্ডের ২০টি মোবাইল ফোন জব্দ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:৩৫:৫১,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪১০ বার পঠিত
শুক্রবার ১৩ সেপ্টম্বর সকাল সাড়ে ১০টায় মাসকাট থেকে আগত বিএস৩২২ ফ্লাইটের যাত্রী মোতালেব হোসেন গ্রীন চ্যানেল অতিক্রমের সময় তার পরিহিত স্যান্ডেলের মধ্যে অভিনব কায়দায় লুকানো ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়।
যার ওজন ৬৯৮ গ্রাম। স্বর্ণসহ আটক যাত্রীকে পুলিশে সোপর্দপূর্বক কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণ ও মোবাইলসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।
অন্যদিকে বিকেল ৩টার দিকে কলকাতা হতে আগত এসজি৭৬ ফ্লাইটে সিরাজুল ইসলাম নামে যাত্রীর লাগেজ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি রাখেন।
আটককৃত স্বর্ণ ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।









