পৃথক অভিযানে ১২শ’ ইয়াবাসহ আটক ৩

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৫৩:৫৬,অপরাহ্ন ১৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৫৫ বার পঠিত
রাজধানীর তেজগাঁও ও বংশাল থেকে রোববার মধ্য রাতে পৃথক মাদকবিরোধী অভিযানে ১২১৬ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ১১১৫ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে। তারা হলেন- নান্নু মিয়া (২৮) ও তালিম হোসেন (২৮)। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে সোমবার বিকেল ৫টার দিকে র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিপিসি-২) এএসপি আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল বংশাল থেকে ১০১ পিস ইয়াবাসহ মো. আপন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।









