ভারতীয় নৌবাহিনী প্রধান ৪ দিনের সফরে ঢাকায়

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২:৫৪:৩১,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫০৮ বার পঠিত
ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং চারদিনের সফরে ঢাকায় এসেছেন । দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে তার এ সফর। ২১-২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।
শনিবার দুই সদস্যের প্রতিনিধি দলসহ তিনি ঢাকায় এসে পৌঁছান।সফরকালে নৌবাহিনী প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
নৌবাহিনী প্রধান খুলনা শিপইয়ার্ড, বাংলাদেশের বিভিন্ন নেভাল স্টেশন এবং নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম, যুদ্ধজাহাজ ও বিএনএস বঙ্গবন্ধু ইত্যাদি পরিদর্শন করবেন। অ্যাডমিরাল বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।
অ্যাডমিরাল বাংলাদেশ নৌবাহিনীর খুলনা ও চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডারদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে একটি সেমিনারে অংশ নেবেন।









