কলকাতায় ৫ লাখ ডলারসহ পাঁচজন বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১:৩০:৩২,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৬৮ বার পঠিত৫ লাখ ডলারসহ পাঁচজন বাংলাদেশি নাগরিককে মৈত্রী এক্সপ্রেস থেকে আটক করেছে দেশটির শুল্ক দপ্তরের গোয়েন্দারা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে পশ্চিমবঙ্গের কলকাতা স্টেশনে ঢাকাগামী মৈত্রী থেকে তাদেরকে আটক করা হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) আটককৃতদের কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে ১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, দিলওয়ার হোসেন, হাফিজ শেখ, মানিক মিয়া, দুলাল ও জাকির হোসেন। এদের বাড়ি গোপালগঞ্জে। সূত্রে জানা যায়, কলকাতায় কয়েকদিন থাকার পর এরা বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন।
আদালতে শুল্ক দপ্তরের আইনজীবী বলেন, কলকাতাকে করিডর করে এরা বিদেশি মুদ্রার চোরাচালান চালাচ্ছিলেন। কোথা থেকে ওই বিপুল পরিমাণ ডলার এরা সংগ্রহ করেছে তা জানতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই সঙ্গে জানা দরকার বাংলাদেশের কোথায় এই বিপুল পরিমাণ অর্থ পাচার করা হত।









