ফ্রান্স যুবলীগের উদ্যোগে তথ্য মন্ত্রী কে সংবর্ধনা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪৯:৫৮,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ১০৩৭ বার পঠিত
ফ্রান্সের সদ্যপ্রয়াত সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সােমবার (৩০ সেপ্টেম্বর ২০১৯) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাছান মাহমুদ(এম,পি) ফ্রান্সে যান।
তিনি ঐদিন প্যারিসে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের সংগে প্রয়াত প্রেসিডেন্ট জ্যাক শিরাকের শেষকৃত্যে অংশ গ্রহণ করেন ।
ডক্টর হাসান মাহমুদের প্যারিসে আগমন উপলক্ষে ফ্রান্সে আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা প্যারিসের গারদ্যু নৰ্দে জড়াে হয়ে থাকে ফুলের শুভেচ্ছা জানান । এসময় উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হােসেন, সর্ব ইউরােপিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি মুক্তিযােদ্ধা বেনজীর আহমেদ সেলিম,ফ্রান্স আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক বর্তমান ফ্রান্স আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এম এ কাশেম, ফ্রান্স আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হােসেন কয়েছ, ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, গ্রীস যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফ্রান্স যুবলীগ নেতা এস এম কামরুল হাসান সেলিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্ন সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা আহমেদ ইমরান সেলিম আল দ্বীন, জুবায়ের আহমদ ভূইয়া, এম,এ,ছাত্তার, ছালাউদ্দীন জালাল, দবীর আহমদ, শহিদুর রহমান ইসলাম, রনি আহমেদ,ইমন প্রমুখ সহ প্যারিস নগর আওয়ামীলীগ,সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।








