হবিগঞ্জে পুলিশ লাইনের পুকুর থেকে কনস্টেবলের লাশ উদ্ধার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:২০:৩২,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৫৩৩ বার পঠিতহবিগঞ্জ পুলিশ লাইনের পুকুর থেকে এক কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কনস্টেবল শাহিনুর রহমান ময়মনসিংহের বাসিন্দা। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ উল্লা জানান, সোমবার থেকে নিখোঁজ ছিলেন কনস্টেবল শাহিনুর রহমান। অনেক খোঁজাখুঁজির পর সকালে পুকুরঘাটে লুঙ্গি, বিছানার চাঁদর, কম্বল ও জুতা দেখতে পান পুলিশ সদস্যরা। পরে জাল ফেলে পুকুর থেকে শাহিনুরের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনরা জানান, শাহিনুর সাঁতার জানত না। প্রচণ্ড ঠাণ্ডায় পুকুরে গোসল করতে নেমে হয়তো আর উঠতে পারেননি।









