logo

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

করোনাভাইরাস: মৃত ২৫৯, আক্রান্ত ১১ হাজারের বেশি

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৫:২৯:০৪,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪১৩ বার পঠিত

নতুন নিউমোনিয়া সদৃশ করোনাভাইরাসে চীনে একদিনেই আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত বেড়েছে দুই হাজারের বেশি।

হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস শুক্রবার পর্যন্ত ২৫৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে চীনা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আক্রান্তের সংখ্যা বিবেচনায় প্রাণঘাতী এ ভাইরাস বৃহস্পতিবারই সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি সিনড্রোমে (সার্স) আক্রান্তের সংখ্যাকে অতিক্রম করেছিল।

২০০২-০৩ সালে দুই ডজনেরও বেশি দেশে ছড়িয়ে পড়া সার্স মহামারিতে আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ১০০-র কাছাকাছি।

শুক্রবার একদিনের ব্যবধানেই চীন নতুন করে আরও দুই হাজার ১০২ জনের নিউমোনিয়া সদৃশ করোনাভাইরাসটিতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে।

সব মিলিয়ে চীনেই প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১১ হাজার ৭৯১ জনে, শনিবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

চীনের যে প্রদেশ থেকে এই ভাইরাস ছড়ানো শুরু হয়েছে, সেই হুবেইয়ের বেশিরভাগ এলাকা কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। বেশিরভাগ সড়ক আটকে দেওয়া হয়েছে, বন্ধ রয়েছে গণপরিবহন।

ভাইরাসটি আরও ছড়াতে পারে শঙ্কায় সাম্প্রতিককালে চীন ভ্রমণ করা বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন প্রশাসন। দেশটির তিনটি প্রধান এয়ারলাইন্সও চীনের মূল ভূখণ্ডে তাদের ফ্লাইট বন্ধ রেখেছে।

সংক্রমণ থামাতে চীনের বিভিন্ন শহরেও নানান ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উত্তর চীনের দেড় কোটি বাসিন্দার তিয়ানজিন শহরের সব স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।

এদিকে ভাইরাস ঠেকাতে হুবেই ও উহানের বাসিন্দাদের অবরুদ্ধ করে রাখার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক চায়না হিউম্যান রাইটস ডিফেন্ডার।

“লাখ লাখ মানুষকে আক্রান্ত করা ও ২০০র বেশি প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীন সরকারের কর্মকাণ্ডে কোনোভাবেই মানবাধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে না,” বলেছে তারা।

যুক্তরাষ্ট্রভিত্তিক এ মানবাধিকার সংগঠন সমালোচনা করলেও চীনের নেয়া বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার নতুন করোনাভাইরাসের কারণে বৈশ্বিক সতর্কতাও জারি করেছে তারা।

করোনাভাইরাসের কারণে ফেব্রুয়ারির শেষে কুনমিংয়ে হতে যাওয়া জীববৈচিত্র সংক্রান্ত চুক্তি নিয়ে একটি বৈঠক ইতালির রোমে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ।

শুক্রবার মারা যাওয়াদের মধ্যে ৪৫ জনই হুবেই প্রদেশের বলে চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে। অন্য মৃত্যুর ঘটনাটি ঘটেছে দক্ষিণপশ্চিমের শহর চংকিং-এ।

এখন পর্যন্ত নিহত ২৫৯ জনের ১৯২ জনই উহানের।

চীনের বাইরে কয়েক ডজন দেশে ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তির সন্ধান মিললেও এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সংক্রমণ ঠেকাতে অনেক দেশই চীনের সঙ্গে বিমান যোগাযোগ সীমিত করেছে; বিমানবন্দরগুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

আক্রান্ত অঞ্চল থেকে নিজেদের নাগরিকদের ফেরাতে ব্যবস্থা নিয়েছে বেশ কয়েকটি দেশও।

গুগল, স্টারবাক, ইকিয়া, টেসলার মত আন্তর্জাতিক কোম্পানি চীনে তাদের সব দোকান বা কার্যক্রম বন্ধ রাখছে। ওয়ালমার্টের মতো বড় আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের কর্মীদের চীনে যাতায়াতের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে।

আন্তর্জাতিক এর আরও খবর
মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বৃটেনে তোলপাড়

মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বৃটেনে তোলপাড়

খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

যুক্তরাজ্যে তাজা সবজির সংকট

যুক্তরাজ্যে তাজা সবজির সংকট

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি

বিচারকসহ বেলারুশের প্রেসিডেন্ট, শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও কানাডার নিষেধাজ্ঞা

বিচারকসহ বেলারুশের প্রেসিডেন্ট, শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও কানাডার নিষেধাজ্ঞা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top