সিকৃবির পাশ থেকে অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:১২:৫৬,অপরাহ্ন ০৩ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪০৩ বার পঠিতসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পেছনের গেইট সংলগ্ন বালুচর এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে ০১টি দেশীয় তৈরী ওয়ান স্যুটারগান ও ০২ রাউন্ড কার্তুজসহ তাকে আটক করা হয়।
আটককৃত সাদিকুর রহমান আফজাল (৩৩) সুনামগঞ্জের জগন্নাথপুর থানার আটঘর এলাকার আখলাকুর রহমান এর ছেলে।বর্তমানে সে নগরীর জাহানপুর, ০২ নং জজ সাহেব রোড, জয়নব মঞ্জিল, মেজরটিলা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানাযায়, শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরীর নির্দেশনায় এসআই রিপটন পুরকায়স্থ, এএসআই রিমন খান, এএসআই মাসুদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহপরাণ (রহ:) থানাধীন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিছনের গেইট সংলগ্ন বালুচরস্থ “মা হেয়ার কাটিং” নামক সেলুনের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।









