logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

বালাগঞ্জে দাদন (সুদ) ব্যবসায়ীদের দৌরাত্ম্য, এলাকা ছাড়া অনেক ব্যাবসায়ী

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৩:৩৫:০৯,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ২৬০৬ বার পঠিত

আবুল কাশেম অফিক, বালাগঞ্জ:বালাগঞ্জের ব্যবসায়ীরা দাদন (সুদ) ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছেন। সুদের টাকা এনে দেনা শোধ করতে গিয়ে প্রায় ২৫ ব্যক্তি ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়েছেন। নিঃস্ব হওয়ার পথে আরও অসংখ্য পরিবার।

ভুক্তভোগীরা জানান,শুধুই বালাগঞ্জ বাজার ও আশপাশের এলাকার প্রায় ৩০-৩৫ ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চড়া সুদের ব্যবসা করে আসছেন।
এর মধ্যে অনেকেই বিভিন্ন সাপ্তাহিক কিস্তির, সমিতির নামে লাখ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগও করে এই সুদের ব্যাবসা চালিয়ে যাচ্ছেন।

এলাকাবাসীরা জানায়, দরিদ্র ও স্বল্প পুঁজির ব্যবসায়ীদের অভাবের সুযোগ নিয়ে ওই দাদন ব্যবসায়ীরা নির্বিঘ্নে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মানি লন্ডারস আইন, ১৯৪০ অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের লাইসেন্স নিয়ে মাসিক শতকরা আড়াই টাকা সুদে অর্থলগ্নি করতে পারবেন। লাইসেন্স ব্যতীত এই ব্যবসা পরিচালনা আইনত দণ্ডনীয়।
কিন্তু তারা এ কাজ নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে।

অনুসন্ধানে এমন একটি ঘটনার সত্যতা পাওয়া গেছে।
জুলেখা বেগম। অবস্থান বালাগঞ্জ উপজেলা সদরে। বালাগঞ্জ উপজেলা সদর বা এর আশেপাশের এলাকার অনেক মহিলার মোটা অংকের টাকার প্রয়োজন পড়লে প্রথমেই মনে পড়ে জুলেখা বেগমের কথা। তিনি টাকার ব্যবসা করেন! ধরুন তিনি কাউকে ৫০ হাজার টাকা দিলেন, সিকিউরিটি হিসেবে তিনি টাকা গ্রহীতার কাছ থেকে নেন গ্রহীতার স্বাক্ষরিত একটি খালি ব্যাংক চেকের পাতা। তারপর ওই ব্যক্তি যখন সুদে আসলে টাকা পরিশোধ করেন তখন এই খালি চেকে জুলেখা বেগম তার ইচ্ছা মতো টাকার পরিমান লিখে ব্যাংকে টাকা তুলতে যান, একাউন্টে টাকা না থাকলেই করে ফেলেন চেক ডিজঅনার মামলা। মূলত এটাই তার ব্যবসা।
জুলেখা বেগমের ফাঁদে পড়ে বালাগঞ্জ সহ আশেপাশের এলাকার অনেক লোক সব কিছু খুইয়ে সর্বস্বান্ত হয়েছেন।

জুলেখা বেগমের ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার পথে, অনুসন্ধানে এরকমই একাধিক মহিলার সন্ধান পাওয়া গেছে। তার নাম নুরি বেগম (ছন্দ নাম)। বয়স হবে আনুমানিক ৪০ বছর। বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের হরিশ্যাম গ্রামে এই মহিলার বাড়ি। বর্তমানে ওই মহিলা বালাগঞ্জ উপজেলা সদরের হাসামপুর রোডের জিতু মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তার স্বামী সৌদিআরব প্রবাসী।
যেহেতু দুজন মহিলাই একই এলাকায় বসবাস করেন তাই স্বাভাবিক ভাবেই তাদের মধ্যে সৃষ্টি হয় বেশ সখ্যতা।

২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর। হঠাৎ টাকার প্রয়োজন পড়ায় ওইদিন বেলা আনুমানিক ১২ টার দিকে জুলেখা বেগমের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদ নেন ফাহিমা বেগম। ৫০ হাজার টাকায় মাসিক সুদ নির্ধারিত হয় ১০ হাজার টাকা অর্থাৎ শতকরা ২০%। সিকিউরিটি হিসেবে পূবালী ব্যাংক লিমিটেড, বালাগঞ্জ বাজার শাখায় সঞ্চয়ী হিসাব নম্বর- A/C no-3571101044509 একাউন্টের তারিখ বিহীন স্বাক্ষরিত খালি দুটি চেগের পাতা প্রদান করেন জুলেখা বেগমকে। জুলেখা বেগম ঋন গ্রহীতা ফাহিমা বেগমের নিকট অঙ্গীকার করেন সুদে আসলে টাকা পরিশোধিত হলে তিনি ফাহিমা বেগমকে চেক দুটো ফেরত দেবেন।

২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সুদে আসলে টাকার পরিমান দাড়ায় ১ লক্ষ টাকায়। ওই তারিখেই সুদে আসল মিলিয়ে ১ লক্ষ টাকা পরিশোধ করেন ফাহিমা বেগম। নিয়মঅনুযায়ী জুলেখা বেগম ফাহিমা বেগমের কাছে চেক দুটি সমজিয়ে দেয়ার কথা থাকলে অবৈধ ভাবে অসৎ উদ্দ্যেশ্যে আইনি ফায়দা হাসিলের জন্য ফাহিমা বেগমের স্বাক্ষরিত খালি চেকের পাতায় টাকার পরিমানে ৮ লক্ষ টাকা লিখে পূবালী ব্যাংক বালাগঞ্জ শাখায় টাকা তুলতে গিয়ে প্রত্যাখাত হয়ে ফাহিমা বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত সিলেট এর মাধ্যমে ২০১৯ সালের ১৫ ডিসেম্বর তারিখে একটি উকিল নোটিশ প্রেরণ করেছেন জুলেখা বেগম।
ফাহিমা বেগম প্রতারণার শিকার হয়ে কোনো উপায় না পেয়ে একই আদালতের দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬ (ii) ফৌজদারী আইনে একটি নালিশ করেছেন।
এ ব্যাপারে জুলেখা বেগমের সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়টি অস্বীকার করেন।

বিশ্বস্ত সুত্রে জানাগেছে, শুধু জুলেখাই নয় আরো অনেকেই এই জুলেখার মতো সুদের ব্যবসা করছে যাচ্ছেন।

দেড় বছরে শুধুই বালাগঞ্জ বাজারের কমপক্ষে ২৫ জন ‘বড় ও ক্ষুদ্র ব্যবসায়ী চড়া সুদে টাকা নিয়ে ধার-দেনায় জর্জরিত হয়ে নিঃস্ব হয়ে ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য , স্থানীয় বাজারের কাপড়ের ব্যবসায়ী শামসুল ইসলাম, স্বপন দাস, ছিদ্দেক আলী, ভূষিমালের ব্যাবসায়ী মতিলাল, রঞ্জিত দাস, রুপিয়ার উকিল আলী, ইলিয়াস আলী, সুজন মিয়া, হান্নান মিয়া, বির্ত্বনীয়ার ডলি বেগম, রাদাকোনার বিশু নম সুত্র , সুরঞ্জিত নম সুত্র, চানপুরের , সুহেল মিয়া, বের কুড়ির শামীম আহমদ, গৌরীনাথপুর, কয়েছ আহমদ প্রমুখ।

সুদ দাতা সমিতি বা ব্যাক্তির নামের কথা জিজ্ঞাসা করলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার আরো বেশ কজন ব্যাবসায়ীদের সাথে আলাপ হলে তারা জানান তারা খুব প্রভাবশালী নাম বলতে অপারগতা জানান।

এব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, সুদ দেয়া-নেয়া দুটোই অপরাধ। আমাদের কাছে এ বিষয়ে কেউই যোগাযোগ করেনি। আমি উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে এ ব্যাপারে কথা বলেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্তা নেয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

অস্থিরতার পরে সেনেগালে ‘টিকটক’ ব্যবহার নিষিদ্ধ

অস্থিরতার পরে সেনেগালে ‘টিকটক’ ব্যবহার নিষিদ্ধ

‘অবৈধ’ বিয়ের অভিযোগে ইমরান খান, বুশরা বিবিকে তলব!

‘অবৈধ’ বিয়ের অভিযোগে ইমরান খান, বুশরা বিবিকে তলব!

পবিত্র হজ আজ

পবিত্র হজ আজ

হজযাত্রার প্রথম দিনেই ভিসা জটিলতায় ফ্লাইট মিস ১৪০ জনের

হজযাত্রার প্রথম দিনেই ভিসা জটিলতায় ফ্লাইট মিস ১৪০ জনের

সর্বশেষ সংবাদ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top