logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

দালালদের খপ্পরে পরে গ্রিস যাবার পথে ৬মাস ধরে নিখোঁজ বালাগঞ্জের মতিন!

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৫:১৮:১৯,অপরাহ্ন ১১ মার্চ ২০২০ | সংবাদটি ৮১৪ বার পঠিত

বালাগঞ্জ প্রতিনিধি:
স্বপ্নের দেশ ইউরোপের গ্রিসে যাওয়ার পথে মধ্যপ্রাচ্যের ওমান থেকে ৬মাস যাবত নিখোঁজ রয়েছেন বালাগঞ্জের এক যুবক। তার নাম মতিন মিয়া (৩৫)। তিনি উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হায়দরপুর গ্রামের মৃত বাবরু মিয়ার ছেলে। তিনি ৭ভাই ও ১ বোনের মধ্যে ৫ম। মতিন মিয়ার নিখোঁজ ঘটনায় তার পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। তার পরিবারের লোকজন দালালদের কাছে দফায় দফায় ধর্ণা দিয়েও কোন সন্ধান পাচ্ছেন না। পরিবারের লোকজন অভিযোগ করে জানিয়েছেন, সংশ্লিষ্ট দালালরা নানা অজুহাতে প্রায় সাড়ে ৮লাখ টাকা হাতিয়ে নিয়েছে। নিখোঁজ মতিন মিয়া ইরানে জেলে বন্দী রয়েছেন এবং শিগগির মুক্তি পাবেন বলে পরিবারের বলে দালালরা মাসের পর মাস টালবাহানা করেই যাচ্ছে।

সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, নিখোঁজ মতিন মিয়ার গ্রামের বাড়িতে বিরাজ করছে সুনসান নিরবতা। চাপা কান্নায় বাকরুদ্ধ পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন।
তাদের সাথে আলাপকালে জানা যায়, নিখোঁজ মতিন মিয়া গত বছর ২৯ জুলাই দালালদের মাধ্যমে ইউরোপের গ্রিসের উদ্দেশ্যে দেশত্যাগ করেন। এর আগে সংশ্লিষ্ট দালালরা তাকে বিমানযোগে তুরস্ক হয়ে গ্রিস পৌঁছে দেবার কথা বলে ৪লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে তুরস্ক না নিয়ে মতিন মিয়াকে বিমানযোগে আরব আমিরাত নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুদিন থাকার পর তাকে মধ্যপ্রাচের দেশ ওমানে স্থানান্তর করা হয়। অবশেষে ওমান থেকে গ্রিসের উদ্দ্যেশ্যে ইরান নেয়ার পথে তিনি নিখোঁজ হয়ে পড়েন। গত আগস্ট মাসের শেষের দিকে ওমান থাকাকালে সর্বশেষ পরিবারের লোকজনের সাথে মতিন মিয়ার কথা হয়। ইরানের উদ্দেশ্যে যাত্রা করার পর থেকে পরিবারের সাথে তার আর কোন যোগাযোগ হয়নি। অবশ্য সংশ্লিষ্ট দালালরা মতিন মিয়া ইরানে জেলেবন্দী রয়েছেন বলে আত্মীয়-স্বজনদের কাছে জানিয়ে আসছে।
নিখোঁজ মতিন মিয়ার বড়ভাই বাছিত মিয়া জানান, দীর্ঘ ৬মাস যাবত মতিন মিয়ার সন্ধান না পেয়ে তারা গভীর উদ্বিগ্ন। তারা এ ব্যাপারে সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
আলাপকালে তারা জানিয়েছেন, মতিন মিয়া দীর্ঘ প্রায় ১২/১৩ বছর সৌদি আরব ছিলেন। গত বছরের প্রথম দিকে দেশে এসে গ্রিস যাবার প্রস্তুতি নেন। ইউরোপ যাবার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে মতিন মিয়া গোয়াইনঘাট উপজেলার সাহেদা বেগম, তার বোনপো সিলেট মেজরটিলার রাসেল ও আব্দুল্লাহ এবং বিয়ানীবাজার উপজেলার ছরওয়ার হোসেনসহ কয়েকজনের মাধ্যমে কথা চূড়ান্ত করেন। এ উদ্দেশ্যে মতিন মিয়া এবং তার পরিবারের পক্ষ থেকে কয়েক কিস্তিতে প্রায় ৪লাখ টাকা অগ্রিম প্রদান করা হয়। সিদ্ধান্ত হয়, বিমানযোগে মতিন মিয়াকে প্রথমে তুরস্ক এরপর গ্রিস পৌঁছে দেয়া হবে। এ লক্ষ্যে গত ২৯জুলাই ঢাকা থেকে মতিন মিয়াকে আরব আমিরাতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আরব আমিরাত কিছুদিন থাকার পর ১৯আগস্ট তাকে ওমান নেয়া হয়। সর্বশেষ গত ২৩আগস্ট সংশ্লিষ্ট দালালরা মতিন মিয়াকে গ্রিসের উদ্দেশ্যে ইরান পৌঁছে দেবার কথা বলে ওমান থেকে তাকে নিয়ে যাত্রা করে। পরবর্তীতে ওমান থেকে ইরান নেয়ার পথে এবং ইরানে সেনাবাহিনীর হাতে বন্দী হয়ে পড়া এবং বন্দীদশা থেকে ছাড়িয়ে আনার কথা বলে দালালরা মতিন মিয়ার পরিবারের কাছে আরও টাকা দাবি করে। এসময় মতিন মিয়ার পরিবারের পক্ষ থেকে কয়েক কিস্তিতে প্রায় সাড়ে ৪লাখ টাকা প্রদান করা হয়।
মতিন মিয়ার পরিবারের সদস্যরা জানিয়েছেন, সর্বশেষ ওমান থাকাকালে তার সাথে পরিবারের লোকজনদের সাথে কথা হয়েছে। ইরানের উদ্দেশ্যে যাত্রা শুরুর পর থেকে মতিন মিয়ার সাথে তাদের আর কথা হয়নি। এসময় মতিন মিয়া ইরানের সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছেন বলে দালালরা আত্মীয়-স্বজনদের জানিয়ে দেয়। একই সময়ে তাকে মুক্ত করার জন্য এবং মুক্ত করে তুরস্ক পৌঁছে দেওয়ার কথা বলে দালালরা দফায় দফায় টাকা নিয়েছে। মতিন মিয়ার স্বজনরা জানিয়েছেন, সংশ্লিষ্ট দালালরা সর্বমোট ৮লাখ ৩৭হাজার টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু দীর্ঘ ৬মাসেও নিখোঁজ মতিন মিয়ার কোন সন্ধান তারা পাননি। বর্তমানে দালালরাও মতিন মিয়ার ব্যাপারে কোন তথ্য প্রদান করতে পারছে না। এ অবস্থায় মতিন মিয়া বেঁচে আছেন কিনা তার কোন জবাব নেই পরিবার-পরিজনের কাছে। এ নিয়ে তাদের মধ্যে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তারা এখন যে কোন কিছুর বিনিময়ে মতিন মিয়াকে ফিরে পেতে চান। তাদের দাবি ৮লাখ ৩৭হাজার টাকা দালালরা আত্মসাৎ করেছে। প্রয়োজনে আরও টাকা দেবেন, তবু নিখোঁজ মতিন মিয়ার সন্ধান এবং তাকে যেন দেশে পৌঁছে দেয়া হয়।

প্রচ্ছদ এর আরও খবর
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

অস্থিরতার পরে সেনেগালে ‘টিকটক’ ব্যবহার নিষিদ্ধ

অস্থিরতার পরে সেনেগালে ‘টিকটক’ ব্যবহার নিষিদ্ধ

‘অবৈধ’ বিয়ের অভিযোগে ইমরান খান, বুশরা বিবিকে তলব!

‘অবৈধ’ বিয়ের অভিযোগে ইমরান খান, বুশরা বিবিকে তলব!

পবিত্র হজ আজ

পবিত্র হজ আজ

হজযাত্রার প্রথম দিনেই ভিসা জটিলতায় ফ্লাইট মিস ১৪০ জনের

হজযাত্রার প্রথম দিনেই ভিসা জটিলতায় ফ্লাইট মিস ১৪০ জনের

সর্বশেষ সংবাদ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top