logo

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

হোম কোয়ারেন্টিন নির্দেশনা অমান্য করায় দেশের বিভিন্ন স্থান থেকে ৩ লাখ টাকা জরিমানা


টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ৮:৩৪:০১,অপরাহ্ন ২১ মার্চ ২০২০ | সংবাদটি ৫৩৩ বার পঠিত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিদেশফেরত ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু কেউ কেউ সেই নির্দেশ উপেক্ষা করে বাইরে ঘোরাফেরা করছেন।

এ সময় বিয়ের পিঁড়িতেও বসছেন অনেকে। শুক্রবার (২০ মার্চ) দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নির্দেশনা অমান্যকারী ৩১ জনকে অন্তত তিন লাখ টাকা জরিমানা করেছেন। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের অনুষ্ঠান করায় দুটি কমিউনিটি সেন্টারকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোলায় শিক্ষার্থীদের রাস্তায় দেখা গেলে অভিভাবকদের জরিমানা করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।

বিভিন্ন জেলা-উপজেলায় আরও কয়েকশ’ লোককে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এদিকে নতুন করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা, লিফলেট বিতরণ ও জুমার নামাজে বিশেষ দোয়াসহ নানা কর্মসূচি পালিত হয়েছে বিভিন্ন এলাকায়।

ঝালকাঠি ও রাজাপুর : রাজাপুরে হোম কোয়ারেন্টিনে না থাকায় ৩ প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলায় ৮৫ জন হোম কোয়ারেন্টিনে।

ভোলা ও চরফ্যাশন : শিক্ষার্থীদের রাস্তায় দেখা গেলে অভিভাবকদের জরিমানা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। চরফ্যাশনে দুই কুয়েত ও সৌদি প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বরিশাল ও আগৈলঝাড়া : নগরীর মুন্সি গ্যারেজ এলাকায় এক ফ্রান্স প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ৩৭২ জনকে। আগৈলঝাড়ায় ৪৩০ জন বিদেশ ফেরতের মধ্যে হোম কোয়ারেন্টিনে মাত্র ৮ জন।

যশোর ও অভয়নগর : মালয়েশিয়া ও মালদ্বীপ থেকে আসা দুজনকে ১৫শ’ টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। তিনি কোয়ারেন্টিন নির্দেশনা না মেনে বাইরে ঘোরাফেরা করছিলেন। অভয়নগরে বিদেশফেরত ৩২ জনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

ফরিদপুর, বোয়ালমারী, নগরকান্দা, চরভদ্রাসন ও ভাঙ্গা : নগরকান্দায় বিদেশেফেরত ৪ জনকে ৩৫ হাজার টাকা, চরভদ্রাসনে দুজনকে ১১ হাজার টাকা ও বোয়ালমারীতে মালয়েশিয়াফেরত একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলায় ৪৬৩ জন হোম কোয়ারেন্টিনে।

সিংড়া (নাটোর) : হোম কোয়ারেন্টিন নির্দেশনা অমান্যকারী ব্যক্তিদের বাড়ি বাড়ি ঝটিকা অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু। এ সময় কলম সূর্যপুর গ্রামে বিদেশফেরত একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কালিগঞ্জ (সাতক্ষীরা) : মালয়েশিয়াফেরত এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি নির্দেশ অমান্য করে কোচিং করানোয় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশারকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোনারগাঁ ও রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : শুক্রবার সোনারগাঁয়ে ইতালি ফেরত ৩ জনকে ৭০ হাজার টাকা এবং রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় আরেক ইতালি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নেত্রকোনা ও কেন্দুয়া : কোয়ারেন্টিনে না থেকে এলাকার হাট-বাজারে অবাধে ঘোরাফেরা এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলায় বিদেশফেরত ৯১৫ জনের মধ্যে হোম কোয়ারেন্টিনে মাত্র ৫৯ জন।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শ্রীনগরে ইতালি ও লন্ডন প্রবাসী ২ ছেলেকে হোম কোয়ারেন্টিনে রাখতে অসম্মতি জানানোয় বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায়পুর (লক্ষ্মীপুর) : সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামে এক ওমান প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও যেসব স্থানে জরিমানা : ময়মনসিংহের গফরগাঁওয়ে একজনকে ১০ হাজার টাকা, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে একজনকে ৫ হাজার টাকা, ব্রাহ্মণবাড়িয়ায় একজনকে ১৫ হাজার টাকা, শরীয়তপুরের ভেদরগঞ্জে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লায় বিয়ের অনুষ্ঠান চলায় দুই কমিউনিটি সেন্টারকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিলেট : বিভাগের চার জেলায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৩৩২ জন হোম কোয়ারেন্টিনে গেছেন। এর মধ্যে সিলেটে ১৫৪, মৌলভীবাজারে ১০১, হবিগঞ্জে ৭৯ ও সুনামগঞ্জে ৪৮ জন। সিলেটে হোম কোয়ারেন্টিন ও বাজার মনিটরিংয়ে ২০ টিম কাজ করছে।

মৌলভীবাজার ও শ্রীমঙ্গল : বৃহস্পতিবার রাতে বাহরাইনফেরত দুই ব্যক্তিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টিনে ৩১৭ জন।

হবিগঞ্জ : জেলায় বিভিন্ন দেশ থেকে ফিরেছেন ২ হাজার ৫৯৫ জন। কিন্তু তাদের অনেকেই নির্দেশনা মানছেন না। এদের মধ্যে হোম কোয়ারেন্টিনে আছেন মাত্র ১২৭ জন।

ব্রাহ্মণবাড়িয়া : ২৫৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জেলায় ৩৭ আইসোলেশন বেড ও কোয়ারেন্টিনের জন্য ১শ’ বেড প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিলি করা হচ্ছে।

শেরপুর : জুমার নামাজের পর জেলার প্রতিটি মসজিদের সামনে মুসল্লিদের মধ্যে লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ। জেলায় হোম কোয়ারেন্টিনে ৩১ জন।

মেহেরপুর : নতুন ৩৬ প্রবাসীসহ ৮৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শুক্রবার বিকালে সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন এ তথ্য জানান।

চট্টগ্রাম : বিদেশফেরত আরও ৫১৮ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এসব যাত্রীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। করোনা প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে।

মানিকগঞ্জ : জেলায় ৪৪০ প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৪০৪ জন।

কুড়িগ্রাম : গেল ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে গেছেন ৬৭ জন। এ নিয়ে মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৯৭ জন বিদেশফেরত।

জয়পুরহাট : জেলায় শুক্রবার পর্যন্ত ৫৫ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছেন। অপরদিকে কোয়ারেন্টিনমুক্ত ঘোষণা করা হয়েছে ৯ প্রবাসীকে।

নড়াইল : জেলায় ১০৯ জন হোম কোয়ারেন্টিনে আছেন। শুক্রবার বেলা ১১টায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক আনজুমান আরা।

হাজীগঞ্জ (চাঁদপুর) : শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলার সবকটি মসজিদে বিশেষ দোয়া করা হয়।

রাজবাড়ী : গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৫ জনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। পাঁচ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৫টি করে আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে।

খুলনা : শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে গেছেন ১৯৮ জন। এরা সিঙ্গাপুর, কোরিয়া, ওমান, মরিসাস, ইতালি, ভারত, মালয়েশিয়া ও জাপান থেকে সম্প্রতি দেশে ফিরেছেন।

পিরোজপুর ও স্বরূপকাঠি : জেলা হাসপাতালে করোনা আক্রান্ত সন্দেহে একজনকে আইসোলেসন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে তাকে ভর্তি করা হয় বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন।

কুমিল্লা : শুক্রবার জেলার সব মসজিদে বিশেষ দোয়া ও সচেতনতামূলক আলোচনা করা হয়। জেলার ৬১০ প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শরীয়তপুর : বিদেশফেরত ২ হাজার ৮৩৮ জন, এর মধ্যে ২৮২ জন হোম কোয়ারেন্টিনে। বাকিদের খোঁজে মাঠে নেমেছে জেলা পুলিশ।

গাইবান্ধা : শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিদেশফেরত ৯৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে নেয়া হয়েছে ২০ জনকে। আর ১৪ দিন অতিক্রম হওয়ায় ১১ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ : শুক্রবার পর্যন্ত ৩৭১ জন বিদেশফেরতকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি।

বগুড়া : শুক্রবার বিকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে গত কয়েকদিনে মোট ৩০৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হল।

টাঙ্গাইল : টাঙ্গাইলের যৌনপল্লী ৩১ মার্চ পর্যন্ত শাটডাউনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

আরও যেসব স্থানে হোম কোয়ারেন্টিন : ময়মনসিংহের ধোবাউড়ায় ৬ জন, বরগুনায় ১৪৬ জন, দিনাজপুরে ৫১ জন, পাবনার সাঁথিয়ায় ১০০ জন, সিলেটের বিশ্বনাথে ৬৮ জন, বরগুনার আমতলিতে ১০০ জন, হবিগঞ্জের চুনারুঘাটে ২২ জন, পটুয়াখালীর মির্জাগঞ্জে ১২ জনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এদিকে সিলেটেও ৩১ মার্চ পর্যন্ত বিয়েসহ সামাজিক অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top