চুনারুঘাটে হিট স্টোকে আ’লীগ নেতা এমরান’র মৃত্যু
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:১৪:৪৮,অপরাহ্ন ১১ মে ২০২০ | সংবাদটি ৫৪৩ বার পঠিত
আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাটে হিট স্টোকে আঃ কাইয়ুম এমরান (৫৫) নামে এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে।
(১১ মে) সোমবার সকাল সাড়ে ১০ টায় বাড়ির পার্শে ধান ক্ষেত দেখতে গেলে অসস্থিবোধ করেন।তখনই ঘরে এসে ওষঔ খান।কিছুক্ষণেরর মধ্যেই নিজ গৃহে মৃত্যুবরণ করেন। তিনি পাইকপাড়া ইউনিয়নের জমশেরপুর গ্রামের মৃত হাজী আব্দুর রাজ্জাক মাস্টারের পুত্র। মরহুুম এমরান উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী ছিলেন। গত ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এই সমাজ সেবক।
মৃত্যুকালে তিনি ৪ মেয়ে ১ ছেলে ও স্ত্রী রেখে যান।তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।সোমবার আসরের নামাজের পর তার জানাজার নামাজ নিজ বাড়ির পার্শে অনুষ্ঠিত হইবে।









