logo

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

ফোন পেলেই করোনা রোগী নিতে ছুটছে অ্যাম্বুলেন্স

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১:৩২:৩৭,অপরাহ্ন ২৩ মে ২০২০ | সংবাদটি ৯৪৫ বার পঠিত

সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে এক করোনা আক্রান্ত রোগীকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) নিতে হবে। এজন্য প্রয়োজন অ্যাম্বুলেন্সের।

এক চিকিৎসক অ্যাম্বুলেন্স সহযোগিতা চেয়ে ক্ষুদে বার্তা পাঠালেন মুহাম্মদ দিলওয়ার হোসাইনের নাম্বারে। মুহূর্তেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলেন তিনি। সেই অ্যাম্বুলেন্সে করে বাড়ি থেকে ওই রোগীকে হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা শেষে ফের বাড়িতে পৌঁছেও দেওয়া হলো।

শুধু তাই নয়; গত ৫ মে উদ্বোধনের পর থেকেই প্রতিদিনই সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে ফোন আর এসএমএস আসছে হটলাইন নাম্বারে। ফোন বা এসএমএস পেয়েই স্বেচ্ছাসেবকরা করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে যাচ্ছেন। দিন-রাত ২৪ ঘণ্টা এই অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। এজন্য খোলা রয়েছে তিনটি হটলাইন নাম্বারও।

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশে সাধারণ ছুটিতে সড়কে হাতেগোনা যানবাহন চলছে। তবে এসব যানবাহনে সঙ্গত কারণেই করোনা উপসর্গযুক্ত কোনো রোগী পরিবহন করা হচ্ছে না।

এদকে করোনায় আক্রান্ত রোগীর জন্যও নেই পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ব্যবস্থা। যে কারণে হাসপাতালে যেতে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। এ অবস্থায় অসুস্থদের হাসপাতালে পৌঁছে দিতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে এগিয়ে এসেছেন সিলেটের এই আবাসন ব্যবসায়ী।

ফ্রি অ‌্যাম্বুলেন্স সার্ভিস চালুর মূল উদ্যোক্তা মুহাম্মদ দিলওয়ার হোসাইন বলেন, ‘করোনা আক্রান্ত রোগীদের পাশাপাশি করোনা উপসর্গযুক্ত রোগী হাসপাতালে নিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এজন্য সামাজিক দায়বোধ থেকেই বিনামূল্যে এ অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নিই।

উদ্যোগটি বাস্তবায়নে কাজ করছেন আটজন স্বেচ্ছাসেবী। যারা ঝুঁকি জেনেও স্বেচ্ছায় রোগী পরিবহনে নিজেদের নিয়োজিত রেখেছেন।’

তিনি আরও বলেন, ‘‘অ্যাম্বুলেন্সের চালকসহ স্বেচ্ছাসেবীদের পিপিইসহ (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপম্যান্ট) সবধরনের নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়েছে। প্রতিবার রোগী পরিবহনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি অনুসারে অ্যাম্বুলেন্স জীবাণুমুক্ত করা হয়।

‘উদ্বোধনের দিন থেকেই প্রতিদিনই হটলাইন নাম্বারে কল আসছে। কল পাওয়ার সাথে সাথেই রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে গন্তব্যে। এখন পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি হবিগঞ্জ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকেও রোগী পরিবহন করা হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টা এই অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। হটলাইন নম্বরগুলো হলো- ০১৭২৮-৭৮০২২২, ০১৭১৬-২০১৩০৭ ও ০১৭৭০-১৩০২৩৩। এই নাম্বারে যোগাযোগ করে যে কেউ বিনামূল্যে এ অ্যাম্বুলেন্স সার্ভিস নিতে পারবেন।”

স্বেচ্ছাসেবকরা জানান, ঝুঁকি জেনেও তারা করোনা আক্রান্তেদের হাসপাতালে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স নিয়ে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন। দিন-রাত ২৪ ঘণ্টা তারা ফোন কলের অপেক্ষায় থাকেন। যে কোনো স্থান থেকেই কল আসুক তারা দ্রুত সেখানে পৌঁছে করোনা আক্রান্ত ব্যক্তি কিংবা উপসর্গযুক্ত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

মুহাম্মদ দিলওয়ার আবাসন প্রতিষ্ঠান হলি আরবান প্রপার্টিজ লিমিটেড-এর এমডি ও আর্ক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড-এর প্রকল্প পরিচালক।

তিনি সিলেট এপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যও। করোনাকালে তার এই উদ্যোগের প্রশংসা করছেন সচেতন মহল।

প্রচ্ছদ এর আরও খবর
অস্থিরতার পরে সেনেগালে ‘টিকটক’ ব্যবহার নিষিদ্ধ

অস্থিরতার পরে সেনেগালে ‘টিকটক’ ব্যবহার নিষিদ্ধ

‘অবৈধ’ বিয়ের অভিযোগে ইমরান খান, বুশরা বিবিকে তলব!

‘অবৈধ’ বিয়ের অভিযোগে ইমরান খান, বুশরা বিবিকে তলব!

পবিত্র হজ আজ

পবিত্র হজ আজ

হজযাত্রার প্রথম দিনেই ভিসা জটিলতায় ফ্লাইট মিস ১৪০ জনের

হজযাত্রার প্রথম দিনেই ভিসা জটিলতায় ফ্লাইট মিস ১৪০ জনের

বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা, আসামি গ্রেপ্তারের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা, আসামি গ্রেপ্তারের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

সিলেটে নাটকীয়তা এক ঘণ্টা অবস্থানে মাঠ পেলেন আরিফ

সিলেটে নাটকীয়তা এক ঘণ্টা অবস্থানে মাঠ পেলেন আরিফ

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top