বাবার লাশ বাসায় রেখে এসএসসি পরীক্ষা দেওয়া “মিশু” 4.78 পেয়েছে
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:১৭:৫৭,অপরাহ্ন ০১ জুন ২০২০ | সংবাদটি ৬১৮ বার পঠিতটাইম সিলেট ডেক্স:
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী সভাপতি আলহাজ্ব মরহুম শেখ গোলাম আসগর এর মেজ ছেলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সহযোগী সদস্য শেখ মোস্তবা মুশফিক মিশু ঢাকা বিয়াম ল্যাবরেটরী স্কুল থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.৭৮ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারী পিতার লাশ ঘরে রেখে পরীক্ষা দিয়ে এসে বায়তুল মোকাররম মসজিদে পিতার জানাজায় শরীক হয়েছিলো মিশু।
উল্লেখ্য : গত ১৪ ফেব্রুয়ারি ‘২০ শুক্রবার সকালে শেখ গোলাম আসগর হার্ট অ্যাটাক করলে পরে উনাকে রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়, দুপুর আড়াইটার দিকে তিনি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মিশু ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করুক এই প্রত্যাশা কামনা করছি।









