কামরানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:৪৮:১০,অপরাহ্ন ০৬ জুন ২০২০ | সংবাদটি ৪৪০ বার পঠিতকরোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, আজ সকাল ১১টার দিকে বদরউদ্দিন আহমদ কামরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বমি হচ্ছে আর জ্বর আছে। তাকে কেবিনেই রাখা হয়েছে।
এর আগে শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।









