সাহারা খাতেনের ইন্তেকালে পরিবেশ মন্ত্রীর শোক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:০২:৪৮,অপরাহ্ন ১০ জুলাই ২০২০ | সংবাদটি ৪১৬ বার পঠিতএম. এম আতিকুর রহমান ;
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, দেশের প্রথম নারী স্বরাষ্ট্র মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
এক শোকবার্তায় পরিবেশ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সাহারা খাতুন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনীসহ বিভিন্ন প্রকার সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ নারী নেত্রীকে হারালো। যা অপূরণীয়।পরিবেশ মন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম মেম্বার ও ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুন থাইল্যান্ডের বাবরুনগ্রাড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
গত ২ জুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর তার অধিকতর উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেয়া হয়। তার পর তিনি থাইল্যান্ডের বাবরুনগ্রাড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ১১:৩০ মিনিটের দিকে মৃত্যুরকোলে ঢলে পড়েন।









