logo

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

ফাঁড়িতে নির্যাতন হাসপাতালে মৃত্যু
সিএনজি চালকের বর্ণনা


টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১০:২৯:০১,অপরাহ্ন ১৬ অক্টোবর ২০২০ | সংবাদটি ৪২১ বার পঠিত

 

ওয়েছ খছরু,

রাত ৩টার পর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ঢুকানো হয় রায়হানকে। এ সময় সিএনজিচালক বাইরে দাঁড়িয়েছিলেন। ফাঁড়িতে ৩ নম্বর কক্ষে নিয়ে যাওয়ার কিছু সময়ের মধ্যে ভেসে আসে রায়হানের আর্তনাদের শব্দ। এতে স্পষ্টই বোঝা যাচ্ছিলো রায়হানকে পেটানো হচ্ছে। এ সময় রায়হান চিৎকার করে না মারার অনুরোধ জানাচ্ছিলো। প্রায় ১৫ মিনিট রায়হানের আর্তনাদের চিৎকার শুনেন ওই সিএনজিচালক। এরপর এএসআই আশেক এলাহীসহ টহল দলকে নিয়ে ডিউটিতে চলে যান সিএনজিচালক। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানের ওপর চলা ভয়াবহ নির্যাতনের বর্ণনা এভাবেই সাংবাদিকদের কাছে দিয়েছেন ওই সিএনজিচালক।

তিনি জানিয়েছেন- টহল দলসহ তারা নগরীর মশরাফিয়া হোটেলের কাছাকাছি ছিলেন। এ সময় দুইজন লোক এসে ছিনতাইয়ের কথা বলে। এ কথা শুনে টহল দলের পুলিশ মোবাইলে কথা বলেন বন্দরবাজার ফাঁড়িতে থাকা এসআই আকবরের সঙ্গে। আকবরের নির্দেশে পুলিশ অভিযান চালায় নগরীর কাস্টঘরের সুইপার কলোনিতে। সেখানের একটি কক্ষ থেকে সুস্থ অবস্থায় রায়হানকে আটক করে নিয়ে আসে পুলিশ। এরপর তাকে নিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আসা হয়। ফাঁড়ি থেকে টহলে যাওয়ার পর ভোরে আবার ফাঁড়িতেই ফিরেন। তখন দেখেন ফাঁড়িতে ব্যস্ততা। বলা হয়- ‘একজন আসামি অসুস্থ। তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে।’ সিএনজিচালক জানান- এর কিছুক্ষণ পর ফাঁড়ি থেকে বের করা হয় রায়হানকে। সে কথা বলতে পারছিলো না। পুলিশ সদস্যদের কাঁধে ভর করে তাকে সিএনজিতে তোলা হয়। সিএনজিতে তোলার পর তার বুকের শ্বাস-প্রশ্বাস বেড়ে গিয়েছিলো। বুক উঠা-নামা করছিলো। এ দৃশ্য দেখে তিনি দ্রুত সিএনজি নিয়ে হাসপাতালে যান। যাওয়ার সময় গাড়িতেই দুই পুলিশ সদস্য এ সময় আফসোস করছিলো। বলছিলো- ‘ইস কেউ কী কাউকে এভাবে মারে। স্যার (আকবর) তাকে একাই মেরেছে।’ দুই পুলিশ সদস্যের আফসোস শুনলেও কোনো কথা বলেননি ওই সিএনজিচালক। তিনি জানান- হাসপাতালে ভর্তি করার পর ডাক্তাররা রায়হানের চিকিৎসা শুরু করেন। হাত ভেঙে গিয়েছিলো। বুকে সমস্যা হচ্ছিলো। এজন্য ডাক্তাররা এক্স-রে করাতে পাঠান। কিন্তু সেখান থেকেই খবর আসে মারা গেছে রায়হান। সিএনজিচালক জানান- এ ঘটনা তাকেও তাড়িত করেছে। ধরে নিয়ে আসা হলো সুস্থ রায়হানকে। আর হাসপাতালে নেয়া হলো মৃতপ্রায় রায়হানকে। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে গত শনিবার রাতে পিটিয়ে হত্যা করা হয় রায়হানকে। পুলিশের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া না গেলেও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে এসব তথ্য। তবে- ওই দিন বন্দরবাজার ফাঁড়ির টহলে থাকা এক পুলিশ সদস্য জানিয়েছেন- ফাঁড়ির ভেতরে এসআই আকবর ভুইয়া বেধড়ক মারধর করে রায়হানকে। রায়হান বার বার বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করছিলো। কিন্তু যতই চিৎকার করছিলো ততই তার ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিলো এসআই আকবর। রায়হানের নখ উপড়ে ফেলা হয়। এ সময় রায়হান অজ্ঞান হয়ে পড়েছিলো। তার মুখে পানি ছিটিয়ে আবার জ্ঞান ফেরানো হয়। বার বার পানি চাচ্ছিলো রায়হান। কিন্তু তাকে একটু পানিও দেয়া হয়নি। রায়হানকে কিছু সময় পিটিয়ে সাদা পোশাকে থাকা আকবর ছুটে আসতো ফাঁড়ির বাইরে। এ সময় অন্যরা রায়হানকে পেটাতো। কিছু সময় পায়চারি করে আবার আকবর গিয়ে তাকে পেটাতো। এভাবে টানা দুই ঘণ্টার অধিক সময় রায়হানকে পেটানো হয়। যখন রায়হানের পিতা ছেলেকে দেখতে ফাঁড়িতে গিয়েছিলেন তখন রায়হান ফাঁড়ির ৩ নম্বর কক্ষে অচেতন হয়ে পড়েছিলো। তার কোনো হুশ ছিল না। এ সময় পুলিশের পক্ষ থেকে বলা হয় রায়হান ঘুমে। সকালে আসার কথা বলে রায়হানের সৎ পিতা হাবিব উল্লাহকে বিদায় করে দেয়া হয়। অভিযানে থাকা এক পুলিশ সদস্য জানান- নিহত রায়হানকে জীবিত অবস্থায় ধরা হয়েছিলো কাস্টঘরের সুইপার সুরাইরলালের ঘর থেকে। ওই ঘরে বসা ছিল রায়হান। সেখান থেকে তাকে আটক করে নিয়ে আসা হয়। তার এই বক্তব্যের সত্যতা মিললো কাস্টঘরের বাসিন্দাদের মুখ থেকে। স্থানীয় বাসিন্দা হীরা লাল সাংবাদিকদের জানিয়েছেন- কাস্টঘরের নতুন বিল্ডিংয়ের পুলিশ আসার সঙ্গে সঙ্গে সবাই দরজা বন্ধ করে দেন। এ সময় পুলিশ এসে দরজায় থাপড়ায়। এক সময় সুরাইরলালের ঘরের দরজা খোলা হয়। সেখানে গিয়ে পুলিশ প্রথমে সুরাইরলালকে মারধর করে। পরে রায়হানকে ধরে নিয়ে আসে। পরে কাস্টঘরের সরু গলি দিয়ে তাকে নিয়ে এসে তোলা হয় সিএনজিতে।
পররাষ্ট্রমন্ত্রীর ডিও: সিলেট বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং সকল অনিয়মের প্রতিকার চেয়ে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন। গত বুধবার পাঠানো ডিও লেটারে পররাষ্ট্রমন্ত্রী বলেন- গত রোববার সকাল ৭টা ৫০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নগরীর নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান। ৬টা ৪০ মিনিটের সময় গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেছিলেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেকে এলাহী। মারা যাওয়ার পর রায়হানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার হাতের নখও উপড়ানো ছিল। এ ঘটনার পর পুলিশের বিরুদ্ধে হেফাজতে নির্যাতন করে রায়হানকে মেরে ফেলার অভিযোগ ওঠে। রায়হানের মৃত্যুর জন্য দায়িত্বহীনতার দায়ে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। এ নিয়ে সারা দেশে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনাটি জানানোর সঙ্গে সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিবৃতি দেন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

দৈনিক মানবজমিন ,কপি

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top