logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. হবিগঞ্জ

নবীগঞ্জে দুই ভুয়া ডাক্তারকে বিভিন্ন মেয়াদে জেল, জরিমানা

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ১২:৩৫:০১,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০২০ | সংবাদটি ৪৩৭ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জে দুই ভুয়া ডাক্তারকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নামের আগের ডা. ব্যবহারকারী কাজল দেবনাথ ও অলক চন্দ্র দত্ত নামের দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল ও জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।

এময় কাজল দেবনাথকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অপর ভুয়া ডাক্তার অলক চন্দ্র দত্তকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার লেখে প্রতারণা করে আসছে একটি চক্র। সম্প্রতি জেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় অভিযান শুরুর সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরই প্রেক্ষিতে থানার একদল পুলিশ নিয়ে অভিযান শুরু করে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।

অভিযানে নবীগঞ্জ পৌর শহরের হাসপাতাল সড়কে দেখা যায় একটি সাইনবোর্ড লেখা রয়েছে- ‘দেবনাথ মেডিকেল সার্ভিস’ এখানে শিশু রোগসহ বিভিন্ন রোগী দেখেন ডা. কাজল দেবনাথ। ভিতরে গিয়ে তার কাগজপত্র যাচাই বাচাইকালে বাংলাদেশের কোন সার্টিফিকেট দেখাতে পারেনি। তার কাছে ভারতীয় বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। এ ছাড়া বেবি ফুডসহ ঔষধ বিক্রির কোন লাইসেন্স না থাকলেও দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন ফার্মেসিতে ঔষধ বিক্রি করছিলেন। এসব অপরাধে কাজল দেবনাথকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তার দেবনাথ মেডিকেল সার্ভিস নামক ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করেন।

অপর দিকে উপজেলার সদর ইউনিয়নের রসূলগঞ্জ নতুন বাজারে দীর্ঘদিন ধরে পার্বতী নামের ফার্মেসিতে চিকিৎসার নামে ব্যবসা চালিয়ে আসছিলেন অলক চন্দ্র দত্ত। তিনিও নামের আগে ডা. লিখে বড় করে সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছিলেন। তার কাগজপত্র যাচাই বাচাইকালে তিনি স্বীকার করেন তিনি দশম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করেছেন। তার কাছে কোন সার্টিফিকেট না থাকায় তাকেও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে তাদেরকে নবীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

দণ্ডের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, এ অভিযান শুধু নবীগঞ্জ সদর এলাকা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল গ্রামে গঞ্জে অভিযান পরিচালনা করা হবে।

এসময় অভিযানে সহযোগিতা করেন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. চম্পক কিশোর সাহা সুমন, নবীগঞ্জ থানার এস আই সম্রাট আহমেদ।

হবিগঞ্জ এর আরও খবর
৫ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

৫ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

৫০ লাখ টাকার গাড়ি রাস্তায় ফেলে পালাল চোর

৫০ লাখ টাকার গাড়ি রাস্তায় ফেলে পালাল চোর

বাহুবলে র‌্যাবের হাতে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

বাহুবলে র‌্যাবের হাতে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

মাধবপুরে ইয়াবারসহ গ্রেফতার ১

মাধবপুরে ইয়াবারসহ গ্রেফতার ১

কোটি টাকা মূল্যের কষ্টিপাথরসহ একজনকে গ্রেফতার

কোটি টাকা মূল্যের কষ্টিপাথরসহ একজনকে গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top