সিলেটের মা ও শিশু হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:১২:০৮,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩৮৯ বার পঠিতঅপরিচ্ছন্ন অপারেশন থিয়েটারে, রোগীদের কাছ হতে অতিরিক্ত বিল আদায় ও ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিচালনায় নানা অনিয়মসহ বিভিন্ন অপরাধে সিলেটের মা ও শিশু হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর সোবহানীঘাটস্থ এ হাসপাতালটিতে অভিযান চালায় র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) ৯ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান জানান, অভিযানের সময় হাসপাতালটির অপারেশন থিয়েটারে নোংরা কাপড়-চোপড় ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। যেগুলো থেকে রোগজীবাণু ছড়াচ্ছে বলে জানান তিনি। এছাড়া রোগীদের কাছ হতে অতিরিক্ত বিল আদায় ও ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিচালনায় নানা অনিয়ম ধরা পরে তার চোখে। এদিকে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সঠিক সেবা নিশ্চিত করতে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।









