চুনারুঘাটে ৬১ মামলার পলাতক আসামী পুর্বাঞ্চলের ত্রাস খালেক আটক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫২:০৯,অপরাহ্ন ২৭ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৪৪৭ বার পঠিত

আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাটের পুর্বাঞ্চলের ত্রাস ৬১ মামলার পলাতক আসামী আঃ খালেক (৪০) কে আটক করেছে পুলিশ।সে উপজেলার মিরাশী ইউনিয়নের লাতুরগাও গ্রামের করম আলীর পুত্র।
(২৭ ডিসেম্বর) রবিবার সকালে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ এর নেতৃত্বে এসআই শেখ আলী আজহার, অলক বড়ুয়া ও মুসলিম উদ্দিনে ছনবাড়ি পাহাড় থেকে তাকে আটক করেন।
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
সে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী।








