তৃতীয় দিনে সিলেটে ৮ হাজার ৫৫৯ জনের ভ্যাকসিন গ্রহন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:২৫:০২,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩৭৮ বার পঠিততৃতীয় দিনে সিলেটে ৮ হাজার ৫৫৯ জন করোনা ভ্যাকসিন গ্রহনের করেছেন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ২০৮ জন ও মহিলা ২ হাজার ৩৫১ জন। এ নিয়ে সিলেটে ৩ দিনে ভ্যাকসিন গ্রহনকারীর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৯০৯ জনে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের দেয় তথ্য মতে, সিলেটে প্রথম দুই দিনের তুলনায় তৃতীয় দিনে ভ্যাকসিন গ্রহনকারী ও নিবন্ধন প্রত্যাশীদের ভীড় ছিলো বেশী। তৃতীয় দিনে চার জেলার মধ্যে সিলেট জেলায় ভ্যাকসিন নিয়েছেন ২ হাজার ৯৬৪ জন। এর মাঝে পুরুষ ২ হাজার ১৩২ ও মহিলা ৮৩২ জন। সুনামগঞ্জ জেলা ভ্যাকসিন নিয়েছেন ২ হাজার ১১ জন। এর মাঝে পুরুষ ১ হাজার ৫৫৭ ও মহিলা ৪৫৪। হবিগঞ্জে নিয়েছেন ১ হাজার ৩৬৭। এর মাঝে পুরুষ ১ হাজার ৩০ ও মহিলা ৩৩৮ জন। মৌলভীবাজারে ভ্যাকসিন নিয়েছেন ২ হাজার ২১৬ জন। এর মাঝে পুরুষ ১ হাজার ৪৮৯ ও মহিলা ৭২৭ জন।
এদিকে, সিলেট নগরীতে দুটি কেন্দ্র ও ১৩টি বুথে চলছে টিকাদান কার্যক্রম। তৃতীয় দিন মঙ্গলবার এ দুটি কেন্দ্রে মোট ২ হাজার ৪৯ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ১ হাজার ৭ শ ৭৮ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১১৭৮ ও নারী ৬০০ জন।
এছাড়া সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল ভ্যাকসিন গ্রহণ করেছেন ২৭১ জন। এর মধ্যে পুরুষ ২২৩ ও নারী ৪৮ জন।









