ছাতকে ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ফ্রি খতনা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:১৬:১০,অপরাহ্ন ০১ এপ্রিল ২০২১ | সংবাদটি ৪০৭ বার পঠিতছাতক প্রতিনিধি।
ছাতকে ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ফ্রি খতনা কার্যক্রম করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি-করছখালী মদীনাতুল উলূম মহিলা মাদ্রাসায় প্রায় ৫০জন সুবিধা বঞ্চিত এতিম ও অসহায় শিশুদের ফ্রিতে খতনা করা হয়। মাদ্রাসার (ভারপ্রাপ্ত) প্রিন্সিপাল মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে এ খতনা কার্যক্রমের উদ্বোধন করেন, আল্লামা আব্দুল হান্নান গনেশপুরী। মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শামসুল হক (ইউকে)’র পৃষ্ঠপোষকতায় সার্বিক তত্বাবধানে ছিলেন, ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী ও মাওলানা রায়হান উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে হাজী আমিনুল হক, মাওলানা নুরুল হক, মাওলানা শাহিন আহমদ, মাস্টার জামাল উদ্দিন, আনকার আলী, আইছ আলীসহ এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী জানান, এটি তাদের ৪র্থ খতনা কার্যক্রম। রমজানের আগে এ সংগঠনের উদ্যোগে ৫শ শিশুত খতনা কার্যক্রম সম্পন্ন করা হবে।









