শাল্লায় জমিজমা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ২৫, আটক ৫

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:৪৭,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০২১ | সংবাদটি ৩৯৫ বার পঠিতসুনামগঞ্জের শাল্লায় জমিজমা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। পুলিশ সংঘর্ষ ঠেকাতে ফাঁকা গুলি ছুঁড়ে, দুই পুলিশ সদস্য আহত হন। সোমবার বেলা ১১ টায় এই সংর্ষের ঘটনা। সংঘর্ষে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ জানায়, উপজেলার আটগাঁও গ্রামের আব্দুল্লাহ আল নোমান ও সন্তু মিয়ার লোকজনের মধ্যে গ্রামের পাশের খাস জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার খাস জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়।
শাল্লা থানার ওসি নাজমুল হক জানান, খাস জমির ধান কাটা নিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। সংঘর্ষ ঠেকাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।









