সিলেট বিভাগে করোনা শনাক্ত বাড়ছে উর্ধ্বগতিতে
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৪০:৪৪,অপরাহ্ন ২৯ জুন ২০২১ | সংবাদটি ৩৬৫ বার পঠিতসিলেট বিভাগে উর্ধ্বগতিতে বাড়ছে করোনা শনাক্তের হার। মঙ্গলবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ওই ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৮২ জনের। শনাক্তের হার প্রায় ৪৩ শতাংশ।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করে বলেন, শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৮২ জন, সুনামগঞ্জ জেলার ১৭ জন, হবিগঞ্জ জেলার ৬ জন এবং হবিগঞ্জ জেলার ১৫ জন।
সিলেট বিভাগে সোমবার সকাল ৮টা পর্যন্ত শনাক্তের হার ছিল ২৯.৪৯ ভাগ। এদিন এ বিভাগে ৮৭৫ জনের নমুনা পরীক্ষায় ২৫৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া, রবিবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে ৭৬১টি নমুনা পরীক্ষায় ২৩৪টি পজিটিভ শনাক্ত হয়। এদিন শনাক্তের হার ছিল ৩০.৭৪ ভাগ।









