logo

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

সিলেটে রিয়া ও আঁখির প্রতারণার ফাঁদ

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৯:৩১:৩৮,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০২১ | সংবাদটি ৪৩৮ বার পঠিত

ওয়েছ খছরু, সিলেট থেকে,

রিয়া ও আঁখি নামের দুই তরুণী। ফেসবুকে নানান ভঙ্গির ছবি দিয়ে যুবকদের নজর কাড়ে। এরপর গড়ে তোলে সংখ্য। একপর্যায়ে ডেকে নেয় তাদের বাসায়। এতে কাবু হয়ে পড়েন যুবকরা। কখনো রিয়া, আবার কখনো আঁখি ওই যুবকদের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তোলে। দাবি করে মোটা অঙ্কের টাকা। দাবিমতো কিছুই না পেলে ওই যুবকের মোবাইল, টাকা-পয়সা রেখে ছেড়ে দেয়।
সিলেট নগরীর খাসদবির ও সুবিদবাজার এলাকায় এভাবেই প্রতারণার ফাঁদ পেতে বসেছিল সিলেটের আঁখি ও রিয়া। আর এই ফাঁদে অনেক যুবক নিঃস্ব হয়েছে। প্রায় দুই মাস আগে জকিগঞ্জের এক যুবককে এমনিভাবে ডেকে নিয়ে এসে রিয়ার খাসদবিরের বাসায় প্রতারণা করা হয়েছিল। ওই যুবকের কাছ থেকে প্রায় লাখ টাকা দামের মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়া হয়। ওই যুবক পুলিশের সহযোগিতা চাইলেও বাসার লোকেশন সঠিক না থাকায় রিয়া ও আঁখিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কিন্তু এবার আর রক্ষা হয়নি রিয়া ও আঁখির। গত সপ্তাহে একইভাবে প্রতারণার শিকার হয়েছেন জগন্নাথপুর এলাকার এক যুবক। স্টুডেন্ট ভিসায় লন্ডন যাওয়ার স্বপ্নে বিভোর ওই যুবককে নিঃস্ব করে দিয়েছে রিয়া ও আঁখি। পুলিশের সহযোগিতা চাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আঁখি ও রিয়াকে গ্রেপ্তার করেছে। এরপর বেরিয়ে এসেছে তাদের অজানা কাহিনীও। পুলিশ মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর বুধবার আদালতের মাধ্যমে রিয়া ও আঁখিকে কারাগারে প্রেরণ করেছে। রিয়া বেগম। বয়স ২৪-২৫ বছর হবে। ময়মনসিংহের নান্দাইলের কৃষ্ণপুরের হেলাল উদ্দিনের মেয়ে সে। আর আঁখির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরের মহাদেবপুরে। পিতার নাম কছির মিয়া। রিয়া বসবাস করে নগরীর খাসদবিরে আর আঁখি তার স্বামী রমজানকে নিয়ে বসবাস করে সুবিদবাজারে। পুলিশ ও ভুক্তভোগী যুবকরা জানিয়েছেন- আঁখির স্বামী রমজান ও তার বন্ধু গোবিন্দগঞ্জের জুবেলের নেতৃত্বে রিয়া ও আঁখিকে দিয়ে প্রতারণার ফাঁদ পাতা হয়। তারা ফেসবুক, ইমো, হোয়াট্‌সঅ্যাপ সহ বিভিন্ন গ্রুপ খুলে ছেলেদের ফাঁদে ফেলতো। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাবার্তা বলে ডাকা হতো রিয়া কিংবা আঁখির বাসায়। সেখানে যুবকরা আসা মাত্র কখনো রিয়া, আবার আঁখি তাদের উলঙ্গ করে অশ্লীল ডুয়েল ছবি তুলতো। এবং এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া কিংবা পুলিশে মামলা করার হুমকি দেওয়া হতো। এতে মুখ্য ভূমিকা পালন করে রহমান ও জুবেল। অশ্লীল ছবি তোলার পর তারাই যুবকদের দিয়ে নাটক শুরু করতো। বেশির ভাগ সময় রাতের বেলা তারা যুবকদের ডেকে আনতো। এ কারণে অনেক যুবকই পরবর্তীতে তাদের বাসা ও ঠিকানা চিহ্নিত করতে পারতেন না। পুলিশ জানায়- জগন্নাথপুরের এক যুবক গত সপ্তাহে তাদের প্রতারণার জালে আটকা পড়েন। এরপর ওই যুবকের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া ছাড়াও মুক্তিপণ হিসেবে টাকা চাওয়া হয়।
পরে কৌশলে ওই যুবক তাদের কবল থেকে মুক্ত হয়ে এসে বিমানবন্দর থানা পুলিশকে অবগত করেন। থানার ওসি খান মো. মাইনুল জাকিরের নির্দেশে আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুর রহমান ঘটনাটির প্রাথমিক তদন্ত করেন। এতে সত্যতা পাওয়ায় মঙ্গলবার রাতে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়।

রাতেই পুলিশ খাসদবিরের বাসায় অভিযান চালিয়ে রিয়াকে গ্রেপ্তার করে। এরপর রিয়ার তথ্যমতে পুলিশ সুবিদবাজার থেকে আঁখিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়া ও আঁখি প্রতারণার কথা স্বীকার করেছে। তারা দু’জনই নুসরাত জাহান সহ কয়েকটি নামে ভুয়া আইডি খোলে। এরপর এসব আইডি থেকে তারা সিলেটের বিভিন্ন উপজেলার যুবকদের সঙ্গে সখ্য গড়ে তোলে। এরপর তারা বাসায় ডেকে নিয়ে এসে তাদের সঙ্গে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করতো। ঘটনার মূল নায়ক হচ্ছে আঁখির স্বামী রমজান। গত দুই বছর ধরে সিলেটে রমজানের নেতৃত্বে তারা এই ধান্ধা করছে। আর এতে সহযোগিতা করতো গোবিন্দগঞ্জের জুবেল। সে কখনো আঁখি, আবার কখনো রিয়ার বাসায় বসবাস করতো। তারা প্রতি সপ্তাহেই দু’-একটি ঘটনা ঘটাতো। প্রতারণার শিকার ছেলে অচেনা তরুণীর সঙ্গে নগ্ন ছবি তোলার পর কাবু হয়ে যেতো। আর কথামতো টাকাও দিতো। এদিকে- পুলিশের হাতে রিয়া ও আঁখি গ্রেপ্তার হলেও পালিয়েছে রমজান ও জুবেল। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সিলেটের আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মফিজুর রহমান জানিয়েছেন- ‘রিয়া ও আঁখিকে দিয়ে রমজান, জুবেল মিলে ব্ল্যাকমেইল করতো।

তাদের ৫ জনের একটি সিন্ডিকেট রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন মূল হোতা রমজান ও জুবেলকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’ তিনি বলেন- ‘ফেসবুকের মাধ্যমে তারা প্রতারণা করতো। এতে যুবকরা প্রতারিত হতেন। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে। তাদের সঙ্গে অন্য কোনো সিন্ডিকেটের সম্পর্ক রয়েছে কি না- সেটিও খোঁজা হচ্ছে বলে জানান তিনি।’কপি দৈনিক  মানব জমিন

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top