logo

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

‘জাদুর কাঠি’ তাদের হাতে


টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৩:২২:০২,অপরাহ্ন ২৯ মার্চ ২০২২ | সংবাদটি ৩৯০ বার পঠিত


ওয়েছ খছরু, সিলেট থেকে:তাহসিনার রুশদীর লুনা। খন্দকার আব্দুল মুক্তাদির। আরিফুল হক চৌধুরী। গেল তিন বছর ধরে সিলেট বিএনপি’র কর্তৃত্ব তাদের হাতেই। একক কর্তৃত্ব নিয়ে মুক্তাদির ও আরিফ প্রায়ই আসেন আলোচনায়। মাঠের লড়াইয়েও তারা মুখোমুখি। এবারের কাউন্সিলও এর ব্যতিক্রম হচ্ছে না। হঠাৎ করেই সভাপতি প্রার্থী হয়ে মাঠে আরিফ। নিজেকেই নিয়েই ধরেছিলেন বাজি।

কেন্দ্রের নির্দেশে আবার সরেও গেছেন। তবে- কাউন্সিল থেকে একেবারেই নীরব হয়ে যাননি। আড়ালের খেলায় তিনিও সক্রিয়। চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নিয়ন্ত্রণেই এখন চলছে সিলেট বিএনপি’র কর্মকাণ্ড। জেলার সম্মেলন ও কাউন্সিল তার জন্য টার্নিং পয়েন্ট। ভূমিকায় এখন অনেকটা নিরপেক্ষই তিনি। হাত ফসকে চলে গেছেন অনেকেই। নতুনদের নিয়ে তিনি হাল ধরার চেষ্টা করছেন। তবে এবারের কাউন্সিলে আড়ালে তিনিও সরব। তার অনুসারীরাও প্রার্থীদের পক্ষ নিয়ে মাঠে প্রচারণা চালিয়েছেন। কোনো পক্ষ নেননি ইলিয়াসপত্নী বেগম তাহসিনা রুশদীর লুনা। তার নিয়ন্ত্রিত বিশ্বনাথ ও ওসমানীনগর বিএনপি’র নেতারাও এবার কৌশলী। আপাতত দৃষ্টিতে মনে করা হচ্ছে যেদিকেই যাবে সবার সিদ্ধান্ত একদিকেই যাবে। কিন্তু সেটি হয়তো শেষবেলায় আর হবে না। ভাগ-বাটোয়ারা হতে পারে এ দুই উপজেলার ভোট। সিলেট বিএনপি’র নেতারা জানিয়েছেন- সিলেট জেলা বিএনপি’র আজকের সম্মেলন ও কাউন্সিল অনেক প্রত্যাশার। অনেক নাটকীয়তা, জল্পনার পর এই সম্মেলন হচ্ছে। আজই সিলেট জেলা বিএনপি খুঁজে পাবে নতুন নেতৃত্ব। এজন্য আয়োজনের কমতি নয়। সিলেট বিএনপি’র এবারের সম্মেলন ও কাউন্সিল বিএনপি’র জন্য ‘ট্রায়াল ভার্সন’। সিলেট বিএনপি’র এই উদাহরণ ভবিষ্যতে প্রতিফলিত হতে পারে কেন্দ্র পর্যন্ত।

ফলে- লন্ডনেরও চোখ থাকবে সিলেটে। সরাসরি মনিটরিং করা হবে সম্মেলন ও কাউন্সিল। জেলার আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার জানিয়েছেন- সিলেট বিএনপি’র সম্মেলনে আসছেন দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে কেন্দ্রীয় নেতাদের একটি বহর সিলেটে আসবেন। মহাসচিব শুধু প্রথম অধিবেশনই নয়, কাউন্সিল শেষের পর ফলাফল ঘোষণা করে সিলেট ছাড়ার কথা রয়েছে। এভাবেই আয়োজনকে সাজানো হয়েছে। সিলেটের রেজিস্ট্রারি মাঠে আজ সকাল ১০ টায় সম্মেলন শুরু হবে। দুপুর ১২ টার মধ্যে প্রথম অধিবেশন শেষ করে কাউন্সিলে ভোটগ্রহণ শুরু করা হবে। রেজিস্ট্রারি মাঠেই বুথ করা হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী নেতারা স্বেচ্ছায় কাউন্সিলে সহযোগিতা করবেন। এবার সিলেট জেলা বিএনপি’র কাউন্সিলে সভাপতি পদে দুই প্রার্থী সাবেক সভাপতি আবুল কাহ্‌হের শামীম ও যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীকে নিয়ে আলোচনা সবচেয়ে বেশি। নিশ্চিত করে বলা যাচ্ছে না- কে হতে যাচ্ছেন সিলেট জেলা বিএনপি’র পরবর্তী সভাপতি। বিএনপি নেতারা জানিয়েছেন- প্রচারণায় শেষ দিকে এসে আরিফ বলয়ের নেতাদের সহযোগিতা পেয়েছেন সাবেক সভাপতি আবুল কাহ্‌হের শামীম। মেয়র বলয়ের নেতারা শামীমের পক্ষে মাঠে কাজ করেছেন। এতে করে শামীম শেষদিকে এসে কিছুটা এগিয়ে গেছেন। আবার বিপরীত দিক থেকে খন্দকার আব্দুল মুক্তাদির অংশের নেতাদের দেখা গেছে আরেক সভাপতি প্রার্থী আব্দুল কাইয়ূম চৌধুরীর সঙ্গে প্রচারণায়। ফলে আব্দুল কাইয়ূম চৌধুরীর ভোট ব্যাংক শক্তিশালী হয়ে উঠেছে। সিলেট জেলার দক্ষিণের উপজেলাগুলোতে কাইয়ূম চৌধুরী আধিপত্য ধরে রাখতে পারলে তিনি ফলাফলে এগিয়ে থাকবেন বলে নেতারা মনে করেন। সাধারণ সম্পাদক পদে শেষ মূহূর্তে এসে চ্যালেঞ্জের মুখে পড়েছেন সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ।

জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে মাঠে থাকায় এগিয়ে গেছেন। এছাড়া- বিএনপি’র বড় অংশটির ছায়া এবার তার উপর রয়েছে। তিনি সবকিছু টিকটাক করেই প্রার্থী হয়ে মাঠে নামেন। যুক্তরাজ্য থেকে এসে শেষ দিকে এসে তিনি প্রচারণা শুরু করেছেন সাধারণ সম্পাদক প্রার্থী আলী আহমদ। তবে- সাবেক সাধারণ সম্পাদক হওয়ায় তার ভোট ব্যাংক রয়েছে বলে মনে করেন দলের নেতারা। এজন্য সাধারণ সম্পাদক পদেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে সম্ভাবনা রয়েছে। এ পদে আরও দুই প্রার্থী জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান ও সাবেক ছাত্রদল নেতা আফম কামাল সাড়া ফেলতে পারেনি। সাধারণ সম্পাদক পদেও আরিফ ও মুক্তাদির বলয়ের নেতারা দুই প্রার্থীর পক্ষে প্রচারণায় সক্রিয় রয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক ছাত্রদল নেতা লোকমান আহমদ ও দক্ষিণ সুরমা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদও রয়েছেন লড়াইয়ে। আরেক প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান মুজিব নীরব ভোটে ফলাফলে আশা করছেন। কাউন্সিল হবে মাইলফলক- ডা. জাহিদ: বিএনপি’র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘ফ্যাসিবাদী সরকারের শাসনামলে ১৮১৮ জন কাউন্সিলরের সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সিলেট জেলা বিএনপি’র কাউন্সিল হবে একটি মাইলফলক। যা সারা দেশের গণতান্ত্রিক দলসমূহের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলা বিএনপি’র কাউন্সিলকে সফল ও সার্থক করে তুলতে হবে। এক্ষেত্রে মিডিয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা আমরা প্রত্যাশা করি। তৃণমূল বিএনপিকে শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে সকল স্তরে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চাকে সুসংহত করবে।’ তিনি সোমবার জেলা বিএনপি’র মঙ্গলবারের কাউন্সিলকে সামনে রেখে গঠিত নির্বাচন কমিশনের উদ্যোগে ভোটারদের মাঝে কাউন্সিলর কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গাফফারের সভাপতিত্বে, নির্বাচন কমিশনার ও সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফয়েজের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি’র কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপি’র আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নাসিম হোসাইন। উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিদ্দিকুর রহমান পাপলু, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ, বিএনপি নেতা সৈয়দ মঈনুদ্দিন সোহেল, নুরুল আলম সিদ্দিকী খালেদ, ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান হক, আ ফ ম কামাল প্রমুখ।

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top