logo

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

সিলেটে জালিয়াতি করে তরুণীর সনদ দিয়ে লন্ডনে তরুণ

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:০৬:২০,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০২২ | সংবাদটি ৩৩০ বার পঠিত

উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিয়েছিলেন সিলেটের জগন্নাথপুরের শিক্ষার্থী হাবিবা হক ইমা। পরবর্তীতে স্টুডেন্ট কনসালটেন্সির মাধ্যমে অআইটিসি’র সনদ জালিয়াতি করে এক তরুণ উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। এ ঘটনায় ওই তরুণী সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন। আদালতের নির্দেশে সিআইডি এ ঘটনার তদন্তে নেমেছে। জগন্নাথপুর উপজেলার ভবানিপুর গ্রামের আকিকুল হকের মেয়ে হাবিবা হক ইমা উচ্চ শিক্ষা নিতে যুক্তরাজ্য যাওয়ার জন্য ২০২১ সালের নভেম্বর অআইটিসি পরীক্ষা দেন। এরপর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সিলেট মহাগরের হাওয়াপাড়াস্থ ‘এসএমএস হায়ার এডুকেশন’ নামক প্রতিষ্ঠানে যান এবং প্রসেসিংয়ের জন্য প্রতিষ্ঠানটির ইনচার্জ বদরুল ইসলাম হামজার কাছে ই-মেইল এড্রেসসহ প্রয়োজনীয় সকল সার্টিফিকেট ও কাগজপত্র দেন। সেইসঙ্গে যে ই-মেইল থেকে অআইটিসি পরীক্ষার রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই ই-মেইলও হামজার কাছে দিয়ে দেন ইমা। কিন্তু নির্ধারিত সময়ে ভর্তি সংক্রান্ত কোনো অগ্রগতি না হওয়ায় তিনি ‘এসএমএস হায়ার এডুকেশনে’ গিয়ে জানতে পারেন হামজা যুক্তরাজ্যে চলে গেছে।

এ সময় প্রতিষ্ঠানের অন্য এক কর্মকর্তা হামজার সঙ্গে যোগাযোগ করে ইমার ভর্তির আবেদন ২০২২ সালের সেপ্টেম্বর সেশনে রেফার্ড করা হয়েছে বলে জানান। এরপর ফের অপেক্ষা শুরু হয় ইমার। কিন্তু চলতি বছরের জুলাই মাসে নিজের ই-মেইল থেকে অআইটিসি’র ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পান- তার সার্টিফিকেটের নামের স্থলে ‘সৈয়দ বুরহান আহমদ’ লেখা রয়েছে।

এ সময় তার সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে তার দৃঢ় সন্দেহ হয়। পরে কয়েক দফা তিনি এসএমএস হায়ার এডুকেশনে গেলেও কোনো সদুত্তর পাননি। এ ছাড়া এসএমএস হায়ার এডুকেশনের ফেসবুক পেজ ঘুরে ইমা দেখতে পান কিছুদিন আগে সৈয়দ বুরহান আহমদ নামের এক তরুণ ভিসা পেয়েছেন এবং বদরুল ইসলাম হামজা তাকে শুভেচ্ছাও জানিয়েছেন। তখনই ইমার সন্দেহ আর দৃঢ় হয় এবং নানাভাবে হামজার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু ইমার সব প্রচেষ্টা বিফল হয়। এ ঘটনায় এসএমএস হায়ার এডুকেশনের ইনচার্জ বদরুল ইসলাম হামজা, যুক্তরাজ্য যাওয়া যুবক সৈয়দ বুরহান আহমদ, এসএমএস হায়ার এডুকেশন গ্রুপের হেড অফ অপারেশন ইঞ্জিনিয়ার আল আমিনকে অভিযুক্ত করে ইমার বাবা আকিকুল হক সিলেটের সাইবার ট্রাইব্যুনালে নভেম্বরের শেষদিকে মামলা দায়েরের আবেদন করেন। পরে অভিযোগটি আমলে নিয়ে মামলা দায়ের এবং মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত।
এদিকে, ইমার ভাই রায়হান আহমদ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি সেখানে সৈয়দ বুরহান আহমদ নামক ওই যুবককে খুঁজে বের করে তার অআইটিসি বিষয়ে জানতে চান। তখন বুরহান আহমদ জানান, তিনি টাকার বিনিময়ে এসএমএস হায়ার এডুকেশন থেকে সার্টিফিকেট কিনে যুক্তরাজ্যে গিয়েছেন। বুরহানের সঙ্গে কথোপকথনের সময় সেগুলো মুঠোফোনে রেকর্ডও করেন ইমার ভাই রায়হান। এ ব্যাপারে ওই কনসালটেন্সি ফার্মের কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হননি। তবে- ইমার আইনজীবী মো. সলমান উদ্দিন মানবজমিনকে জানিয়েছেন, ইমা বিশ্বাস করে তার ই-মেইল আইডি ও পাসওয়ার্ড ওই কনসালটেন্সি ফার্মে দিয়েছিলেন। পরে তারাই জালিয়াতি করে বুরহানকে ইমার অআইটিসি সনদ দিয়ে যুক্তরাজ্যে পাঠিয়ে দিয়েছে। এটি জঘন্য ধরনের একটি সাইবার ক্রাইম। এ ঘটনায় দায়েরকৃত মামলাটি আদালতের নির্দেশে সিআইডি তদন্ত করছে বলে জানান তিনি। এদিকে- ইমা ও তার পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। এ ঘটনায় ইমার যুক্তরাজ্য যাওয়া আটকে গেল বলে জানান তারা।

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top