logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. আন্তর্জাতিক

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির ভবিষ্যৎ কী?

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১১:৫৫:৩৩,অপরাহ্ন ৩০ মে ২০২৩ | সংবাদটি ৩২৮ বার পঠিত

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনকে উৎসাহিত করতে গত ২৪শে মে নতুন ভিসা নীতি ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এই পদক্ষেপের পর যে প্রতিক্রিয়া দেখা গেছে তা আগে থেকেই অনেকটা অনুমান করা গিয়েছিল। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সমর্থকরা এই পদক্ষেপের গুরুত্ব রীতিমতো উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আসলে অবাধ নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিকেই সমর্থন করছে। পাশাপাশি তারা সাবধান করে দিয়ে বলছে যে, ভোটের সময় সহিংসতায় জড়িত থাকা বিরোধী দলের কর্মীদের ক্ষেত্রেও এই ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আবার বাংলাদেশ সরকারের সমালোচকরা এই পদক্ষেপকে দেখছেন অন্যভাবে। তারা মনে করেন, যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের বিরোধী দলকে সমর্থন দিচ্ছে এবং বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুদ্ধারের পক্ষে এক ধাপ অগ্রসর হয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার মার্কিন দূতাবাস এই দুইটি ধারণার মধ্যে একটি ভারসাম্য বজায় রেখে শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার গুরুত্বের উপর ফোকাস রাখার চেষ্টা করছে। অন্যান্য আন্তর্জাতিক অংশীদাররা এখন পর্যন্ত এ নিয়ে চুপ রয়েছে। তারা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে, কি হয় তা বুঝে উঠতে অপেক্ষা করছে।

যেকোনো নীতির মতোই নতুন মার্কিন ভিসা নীতির চূড়ান্ত সাফল্য নির্ভর করবে এর বাস্তবায়নের ওপর।

যারা নতুন নীতি বাস্তবায়ন করতে চাচ্ছেন তাদের জন্য প্রথম চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র সরকারের জন্য পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করা। নির্বাচনের সময় রাজনৈতিক সহিংসতা এবং ভয় দেখানোর অভিযোগগুলো তদন্ত ও মূল্যায়ন করা মার্কিন দূতাবাসের যে কয়েকজন কর্মী রয়েছেন তাদের জন্য কঠিন হবে। সারা দেশে ভ্রমণের চ্যালেঞ্জ, নিরাপত্তা ঝুঁকি, ভাষার প্রতিবন্ধকতা এবং লোকস্বল্পতা এই কাজটিকে জটিল করে তুলবে।
এসব সংকটের কারণে যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের মতো মার্কিন কর্মকর্তাদের শেষ পর্যন্ত সুশীল সমাজ, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের নেটওয়ার্কের উপর নির্ভর করতে হবে। একই সময়ে মার্কিন দূতাবাসকে হয়তো রাজনৈতিক দলগুলোর অসংখ্য দাবি ও পাল্টা দাবি শুনতে হবে। এসব দাবির প্রত্যেকটিই হবে দলগুলোর নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মার্কিন পদক্ষেপকে ব্যবহার করার উদ্দেশ্যে। কেরানীগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা নিয়ে যে পাল্টাপাল্টি দাবি দেখা গেছে, তাই প্রমাণ করে যে, কারও অপরাধ নির্ণয় করা কতোটা কঠিন হবে।
উপরন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তরের আইনজীবী ও নীতিনির্ধারকরা আসলে কোন পর্যায়ের প্রমাণ চাইবেন এবং তাদের সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া কতোটা শ্রমঘন হবে তাও দেখতে হবে। আমলাতান্ত্রিক বাস্তবতার কথা বিবেচনা করলে, মার্কিন নীতিনির্ধারকরা সম্ভবত বিধিনিষেধ প্রয়োগের ক্ষেত্রে বেশ বাছ-বিচার করবেন। নিষেধাজ্ঞার আওতায় আসা অন্য দেশগুলোর ক্ষেত্রেও এটা দেখা গেছে। ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার আগে নিশ্চিত করতে হবে যে, তার পেছনে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং তা সংশ্লিষ্ট নীতি ও আইনের অধীনে পড়ে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্টদের নানা দাবির কারণে আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় কেমন সময় লাগবে তা নিয়েও প্রশ্ন রয়েছে।

সর্বোপরি, মার্কিন এই পদক্ষেপ শেষ পর্যন্ত কতোটা সফল হয়েছে তা মূল্যায়ন করতে হবে। এই ভিসা নীতি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক স্বাধীনতা ও ভালো নির্বাচনী পরিবেশ নিশ্চিতে অবদান রেখেছে কিনা তা দেখতে হবে। যারা নির্বাচনে হস্তক্ষেপ করতে চাইবে, কেবল মার্কিন ভিসা প্রত্যাহার হয়তো তাদের বদলানোর জন্য যথেষ্ট হবে না। যদিও নিষেধাজ্ঞার হুমকি আসলে অত্যন্ত বাস্তব এবং নিষেধাজ্ঞার কবলে পড়া ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এতে আক্রান্ত হবেন।

এই নিষেধাজ্ঞা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে যদি যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো সমমনা দেশগুলোও যুক্তরাষ্ট্রের এই নীতি অনুসরণ করে। নিষেধাজ্ঞায় পড়লে যাদের সব থেকে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে তাদের মধ্যে আছে নিরাপত্তা বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা, সিভিল সার্ভিস এবং ব্যবসায়ী সম্প্রদায়। তারা নিজেদের এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপকে পছন্দ করবেন না। যদি এভাবে সরকার ও বিরোধীদের সমর্থন দেয়া খুঁটিগুলোকে দুর্বল করে দেয়া যায় তাহলে প্রকৃত পরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি পাবে।

উপরে উল্লিখিত চ্যালেঞ্জ সত্ত্বেও ভারসাম্যের জন্য নতুন মার্কিন ভিসা নীতি একটি দারুণ পদক্ষেপ। এটি একটি ইঙ্গিত যে, এ ধরনের নির্বাচনের চক্র আর থাকবে না। এটিও বেশ তাৎপর্যপূর্ণ যে, বাইডেন প্রশাসন নয়াদিল্লির সম্ভাব্য প্রতিবাদ সত্ত্বেও তার নতুন নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নিজের প্রতিবেশী দেশগুলোর বিষয়ে ভারতের অবস্থানকে সম্মান করে বলে বাংলাদেশের বিষয়ে মার্কিন নীতির উপর অতীতে এক ধরনের ‘ভার্চ্যুয়াল ভেটো’ দিয়ে রাখতে পেরেছিল ভারত। যদিও বাইডেন প্রশাসন এখনো ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে, তবে দেশটি বাংলাদেশ প্রসঙ্গে নিজের মতপার্থক্য নিয়ে ভারতের সাথে আর কথা না বলার ইঙ্গিত দিয়েছে। এখন অন্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অংশীদারদেরও বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে তাদের অঙ্গীকার প্রদর্শনের সময় এসেছে।

(সাউথ এশিয়া পারসপেক্টিভসে প্রকাশিত, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাবেক ডেপুটি চিফ অফ মিশন জন ড্যানিলোভিজের লেখা থেকে অনূদিত) manobjomin copy

আন্তর্জাতিক এর আরও খবর
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে

টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে

মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বৃটেনে তোলপাড়

মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বৃটেনে তোলপাড়

খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

যুক্তরাজ্যে তাজা সবজির সংকট

যুক্তরাজ্যে তাজা সবজির সংকট

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top