নতুন পুলিশ সুপার পাচ্ছে মৌলভীবাজার ও সুনামগঞ্জ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৩৮:৩৪,অপরাহ্ন ১৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৬৩০ বার পঠিতপুলিশ প্রশাসনে ২৬ জন পুলিশ সুপার (এসপি) বা পুলিশ সুপার সমমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ ১১ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে।
রোববার (১৪ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই রদবদলের আদেশ জারি করা হয়।
মৌলভীবাজার, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, ফরিদপুর, নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, মেহেরপুর, নরসিংদী, মাদারীপুর ও সাতক্ষীরায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া এসপিরা নতুন কর্মস্থলে যোগ দেয়ার আগে ২১ জুলাই সকাল ১০টায় জননিরাপত্তা বিভাগে ব্রিফিংয়ে যোগ দেবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
নতুন কর্মকর্তা নিয়োগ দেয়ায় ওই ১১ জেলায় এসপির দায়িত্ব চালিয়ে আসা কর্মকর্তাদের বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে।









