logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. জাতীয়

জনপ্রিয়তা বেড়েছে প্রধানমন্ত্রীর, সবচেয়ে সফল কাদের

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৯:২২:৪৪,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৫৩৪ বার পঠিত

জনপ্রিয়তা বেড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিগত দুই মেয়াদের তুলনায় বর্তমান সরকারের প্রথম ছয় মাসে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন দেশের ৮০ শতাংশ মানুষ। একই সঙ্গে দেশের ৭৩ শতাংশ মানুষ সরকারের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। এর পাশাপাশি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সবচেয়ে সফল মন্ত্রী মনে করছেন তারা। সরকারের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেও ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিচারিক প্রক্রিয়ার সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

এই তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা কলরেডি। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে নিজেদের জরিপের প্রতিবেদন প্রকাশ করে কলরেডি। এতে বক্তৃতা করেন সংস্থাটির মূখ্য গবেষক অস্ট্রেলিয়া প্রবাসী অধ্যাপক ড. আবুল হাসনাৎ মিল্টন।

জরিপের ফল তুলে ধরে তিনি বলেন, সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে গত ৮ থেকে ১৪ জুলাই পর্যন্ত টেলিফোনের মাধ্যমে এক হাজার ২৫৫ জনের কাছ থেকে মতামত নিয়ে এ জরিপ পরিচালনা করা হয়। জরিপে অংশ নেয়াদের মধ্যে ৭৬ শতাংশ পুরুষ এবং ২৪ শতাংশ নারী।

জরিপের ফল অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ছয় মাসের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছে ৭৯ দশমিক ৭৫ শতাংশ। এর আগের জরিপে এ হার ৭০ শতাংশ। সরকারের কর্মকাণ্ডে গড়ে সন্তোষ প্রকাশ করেছেন ৭৩ দশমিক ০৫ শতাংশ মানুষ। ২৫ দশমিক ৮২ শতাংশ মানুষ মনে করছেন বিগত দুই মেয়াদের তুলনায় এ ছয় মাসে অনেক ভালো কাজ করেছেন প্রধানমন্ত্রী। ২৯ দশমিক ১৬ শতাংশ মানুষ মনে করছেন ভালো করছে এ সরকার। এর বিপরিতে সরকারের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন ৫ দশমিক ৮২ শতাংশ মানুষ। অধিকমাত্রায় অসন্তোষ প্রকাশ করেছেন ৪ দশমিক ৮৬ শতাংশ মানুষ। বিগত দুই মেয়াদের মতোই গত মাসে সরকারের কর্মকাণ্ড একই রকম রয়েছে বলে মনে করেন ৩৪ দশমিক ৩৪ শতাংশ মানুষ।

জরিপের ফল অনুযায়ী, গত ছয় মাসে সরকারের গৃহীত বিভিন্ন মেগা প্রকল্প, রাস্তাঘাট উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নের বিষয়ে জরিপে অংশগ্রহণকারীরা প্রশংসা করছেন। মেগা প্রকল্পের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন ২২ দশমিক ২৩ শতাংশ, রাস্তা ও যোগাযোগ খাতের উন্নয়নে ২০ দশমিক ৪৯ শতাংশ এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়নে ৯ দশমিক ৭১ শতাংশ মানুষ। অন্যদিকে, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিচারিক প্রক্রিয়ার সীমাবদ্ধতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। ধর্ষণ ও আইন-শৃঙ্খলার বিষয়ে উদ্বেগ করেছেন ১৫ দশমিক ৭৬ শতাংশ, বিচারিক প্রক্রিয়ার সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১১ দশমিক ৫০ শতাংশ অংশগ্রহণকারী।

জরিপে অংশগ্রহণকারীরা এর বাইরেও অবকাঠামোগত উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, বেকারত্ব, বিদ্যুৎ, গণতন্ত্র, রোহিঙ্গার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

জরিপে অংশগগ্রহণকারীদের মধ্যে ২১ দশমিক ৬৮ শতাংশ মানুষ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন নির্ধারিত সময়ে মেগা প্রকল্পের বাস্তবায়ন। এর বাইরে ১৫ দশমিক ২৫ শতাংশ অপরাধ নিয়ন্ত্রণ, ৭.১৯ শতাংশ অবকাঠামোগত উন্নয়ন, ৫.০১ শতাংশ দুর্নীতি প্রতিরোধকে সরকারের চ্যালেঞ্জ মনে করছেন।

এদিকে জরিপের অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ৪১ শতাংশ বিগত ছয় মাসের কর্মকাণ্ডের ভিত্তিতে সবচেয়ে সফল মন্ত্রী হিসেবে মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। আর ২৯ শতাংশ সফল মন্ত্রী মনে করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে। এর বাইরেও আরও প্রায় ২০ জন মন্ত্রীর নাম জরিপে উঠে এসেছে।

অধ্যাপক ড. আবুল হাসনাৎ মিল্টন আরও জানান, নির্বাচনের আগে ও পরপর দুটি জরিপ পরিচালনা করেছিল কলরেডি। সরকার এ জরিপের ফল গুরুত্বের সঙ্গে নেবে বলে বলে আশা করে তিনি বলে, জনগণের উদ্বেগের বিষয়গুলো সরকার নিরসনের চেষ্টা করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ফ্যাকাল্টি কাজী আহমেদ পারভেজ ও কলরেডির প্রধান নির্বাহী কর্মকর্তা আজাদ আবুল কালাম।

জাতীয় এর আরও খবর
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top