logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সুনামগঞ্জ

জগন্নাথপুরে এখনো হাজার হাজার মানুষের একমাত্র ভরসা নৌকা

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত হয়েছে : ৯:০১:২১,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৭৮৪ বার পঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে এখনো হাজার হাজার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা হচ্ছে নৌকা। বর্ষা মৌসুমে তাদেরকে উপজেলা সদরে নৌকা যোগে যাতায়াত করতে হয়। আবার হেমন্ত মৌসুমে তাদেরকে পায়ে হেঁটে চলাচল করতে হয়। জগন্নাথপুরকে উন্নত এলাকা দাবি করলেও বাস্তবে যোগাযোগ ক্ষেত্রে জগন্নাথপুর এখনো পিছিয়ে রয়েছে। ১ টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে জগন্নাথপুর উপজেলা। এর মধ্যে জগন্নাথপুর পৌরসভা বলতে ছোট্র একটি শহর। বাকি ৮টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে উঠেছে হাওর বেষ্টিত উপজেলা জগন্নাথপুর। এর মধ্যে চিলাউড়া-হলদিপুর, রাণীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়ন অবহেলিত হলেও যোগাযোগ ক্ষেত্রে এখনো চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পিছিয়ে রয়েছে। এ ইউনিয়নের অধিকাংশ মানুষ বর্ষা মৌসুমে পানিবন্দি থাকেন। তারা নৌকা ছাড়া কোথাও চলাচল করতে পারেন না।

শনিবার (৩ আগষ্ট) সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলা সদরের খাদ্য গোদামের সামনে থাকা নৌকাঘাট থেকে উপজেলার বিভিন্ন অঞ্চলে ইঞ্জিন চালিত নৌকা চলাচল করছে। এ সময় ঘাটের দায়িত্বে থাকা ম্যানেজার নেহার মিয়া বলেন, জগন্নাথপুর থেকে প্রতিদিন ৪০টি ছোট বড় ইঞ্জিন চালিত নৌকা প্রত্যান্ত অঞ্চলে চলাচল করছে। এর মধ্যে ৩৬টি নৌকা জগন্নাথপুর পৌর শহরের নলজুর, বাদাউড়া, কাটাগাং, গাদিয়ালা এবং দিরাই উপজেলার কুমারখালি ও কালনী নদী হয়ে চলাচল করে থাকে। এসব নৌকাযোগে জগন্নাথপুর উপজেলার নাচনী, বেতাউকা, হলিকোনা, গোপরাপুর, বাউধরণ, শালদিঘা, স্বজনশ্রী এবং দিরাই উপজেলার টংগর, তারাপাশা, জালিয়া ও হাতিয়া সহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত জগন্নাথপুর উপজেলা সদরের সাথে চলাচল করছেন। সেই সাথে জগন্নাথপুর নৌকাঘাট থেকে নেত্রকোনা জেলার মদন, আটপাড়া, কেন্দুয়া ও মোহনগঞ্জে আরো ৪টি নৌকা চলাচলা করছে। এছাড়া উপজেলার রাণীগঞ্জ ফেরিঘাট থেকে কুশিয়ারা নদী হয়ে দেশের বিভিন্ন স্থানে নৌ যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

এ ব্যাপারে বাউধরণ গ্রামের শালিসি ব্যক্তি ছালিক মিয়া সহ অনেকে বলেন, যুগযুগ ধরে আমরা নৌকা যোগে উপজেলা সদরের সাথে চলাচল করছি। বর্ষা মৌসুমে নৌকাই আমাদের একমাত্র ভরসা। নৌকা ছাড়া আমরা বাড়ি থেকে বের হতে পারি না।

চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান ও বাউধরণ গ্রামের বাসিন্দা মোঃ আরশ মিয়া বলেন, বর্ষাকালে গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। যে কারণে অত্র অঞ্চলের মানুষকে বাধ্য হয়ে নৌকা যোগে চলাচল করতে হয়। তবে স্থানীয় রাণীগঞ্জ-খাগাউড়া রাস্তাটি সম্পন্ন হয়ে গেলে আর নৌকা লাগবে না।
খোঁজ নিয়ে জানাযায়, দেশ স্বাধীনের আগ থেকেই জগন্নাথপুর উপজেলার অধিকাংশ মানুষ পালের নৌকা ও হাতে বেয়ে নৌকা যোগে চলাচল করতেন। তবে বিগত প্রায় ২৫ বছর ধরে জগন্নাথপুরে ইঞ্জিন চালিত নৌকা চলাচল করছে। এরপর থেকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালের নৌকা বিলীন হয়ে যায়।

সুনামগঞ্জ এর আরও খবর
নিখোঁজের ৪ দিন পর সুরমা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর সুরমা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

হাওর রক্ষা বাঁধের অর্ধেক টাকাই লুট

হাওর রক্ষা বাঁধের অর্ধেক টাকাই লুট

হাওর রক্ষা বাঁধের শতকোটি টাকা পানিতে

হাওর রক্ষা বাঁধের শতকোটি টাকা পানিতে

ছাতকের জাউয়া বাজার কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক আব্দুল গফফার আর নেই

ছাতকের জাউয়া বাজার কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক আব্দুল গফফার আর নেই

জগন্নাথপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

জগন্নাথপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তরুণী উদ্ধার

সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তরুণী উদ্ধার

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top