logo

৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. জাতীয়

ঈদের আগেই গরম মসলার বাজার গরম

প্রকাশিত হয়েছে : ৯:৪১:৪৯,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৭১৬ বার পঠিত

শফিকুল ইসলাম :: সাধারণত প্রতিবছরই রোজা বা কোরবানি ঈদ এলেই নিত্যপণ্যের দাম বাড়ে। তবে এবার এখনও সেভাবে নিত্যপণ্যের দাম বাড়েনি। কারণ ব্যবসায়ীরা উৎসবের ২০-২৫ দিন আগে পণ্যের দাম অল্প অল্প করে বাড়িয়ে রেখেছেন। নিত্যপণ্যের দাম না বাড়লেও গরম মসলার বাজার গরম। এ পণ্য আমদানিনির্ভর বলে কেউ সেভাবে এর দাম নিয়ে মাথাও ঘামায় না। বাজার ঘুরে একাধিক ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদ আসার বেশ আগে থেকেই গরম হয়ে আছে গরম মসলার বাজার। কোরবানির সময় চাহিদা বেশি থাকার সুযোগকে কাজে লাগান ব্যবসায়ীরা। এবার রোজার ঈদের পরই গরম মসলার দাম বাড়িয়েছেন তারা। কারণ ওই সময়ে সরকারি বা বেসরকারি কোনও সংস্থার কিংবা গণমাধ্যমের নজরদারি থাকে না। এই সুযোগটি নিয়েছেন মসলা ব্যবসায়ীরা। এর সঙ্গে যুক্ত হয়েছেন আদা-রসুন ব্যবসায়ীরাও। চাহিদার অতিরিক্ত উৎপাদন ও আমদানি হয়েছে বলে এবার পেঁয়াজ ব্যবসায়ীরা এ সুযোগটি নিতে পারেননি।

রাজধানীর চকবাজার, কাওরান বাজার ও স্থানীয় মহল্লার খুচরা বাজার ঘুরে জানা গেছে, রোজার ঈদের সময় প্রতিকেজি এলাচ বিক্রি হয়েছে ১৮৫০ টাকা দরে। সেই এলাচের দাম ঈদের পর তিন দফায় বেড়ে বর্তমানে ২৭৫০ টাকায় এসে দাঁড়িয়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, গত ১৫ দিন এলাচের দাম বাড়েনি। কোরবানির সময় আর বাড়বেও না। ব্যবসায়ীরা তাদের মতো করে প্রতি কেজিতে ৯০০ টাকা বাড়িয়েছেন। অনেকের বিশ্বাস, ‘যতটুকু দাম বাড়িয়েছেন তাতে এ সিজন চলবে।’

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভালো মানের জাম্বু (বড় দানা) সাইজের এলাচ বর্তমানে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২৫৫০ টাকা কেজিদরে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ২৭৫০ টাকা কেজিদরে। এই এলাচই রোজার ঈদের সময় বিক্রি হয়েছে ১৮৫০ টাকা কেজিদরে। মাঝারি সাইজের দানা সম্বলিত এলাচ বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ২৩০০ টাকা কেজিদরে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ২৪০০ টাকা কেজিদরে।

এ প্রসঙ্গে কাওরান বাজারের কিচেন মার্কেটের ব্যবসায়ী শফিকুল ইসলাম লাল মিয়া বলেন, ‘আমরা এখন আর ১০০ টাকার থোক (এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরা একসঙ্গে মিলিয়ে) গরম মসলা বেচি না, পরিমাণে বেচি। প্রয়োজন হলে ২৫ গ্রাম ওজনে বেচবো, তবুও থোক মসলা বেচি না। কারণ এতে পরিমাণ কম দেখায় বলে ক্রেতা অসন্তুষ্ট হয়। গরম মসলার প্রতিটি আইটেমের দাম আমদানিকারকরা এমনভাবে বাড়িয়েছেন তাতে হাতের আন্দাজ বা অনুমান ঠিক রাখা কঠিন। এতে আমাদের লোকসান হয়।’

তিনি জানিয়েছেন, ‘গরম মসলার দাম বাড়ানোর কোনও যৌক্তিক কারণ নাই। তারপরেও বেড়েছে। এখন আর ঈদ কোরবানিকে কেন্দ্র করে পণ্যের দাম বাড়ে না। উৎসবকে কেন্দ্র করে পণ্যের দাম বাড়ালে ব্যবসায়ী ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বদনাম হয়। তাই নিরিবিলি এক সময় সুযোগমতো দাম বাড়িয়ে বসে থাকলে সবাই ভালো থাকে।’

গরম মসলা ছাড়াও আদা, রসুন, জিরা, লবঙ্গ, আলু বোখারা, গোল মরিচ এবং কিসমিসের বাজারেও একই অবস্থা। বর্তমানে পাইকারি বাজারে পাটনার জিরা (ভালোমানের) বিক্রি হচ্ছে ৩০৮ টাক কেজিদরে। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজিদরে। লবঙ্গ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৮২০ টাকা কেজিদরে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজিদরে। আলু বোখারা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিদরে, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০০ টাকাদরে। গোলমরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০০ টাকা দরে। পাইকারি বাজারে কিসমিস বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিদরে, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৬০ টাকা কেজিদরে।

এ প্রসঙ্গে জানতে চাইলে চকবাজারের গরম মসলার আমদানিকারক আবুল বাশার বলেন, ‘বেশি দামে আমদানি করতে হয়েছে বলে দাম বেড়েছে গরম মসলার প্রতিটি আইটেমের। আমরা যেমন দামে কিনি তেমন দামেই বিক্রি করি। বাইরের বাজারে তো আর আমাদের হাত নাই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সিন্ডিকেট করে কোরবানিকে উছিলা করে মসলার দাম বাড়াইনি। বাইরের বাজারে যখন বেড়েছে, তখন আমাদের বাজারেও বেড়েছে।’

রোজার ঈদের পরপরই প্রতিকেজি আদার দাম বেড়ে ১৫০-১৬০ টাকায় স্থির হয়ে আছে। একইভাবে রসুন বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকা কেজিদরে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, কোরবানির সময় এর দাম আর বাড়বে না। তবে কমারও কোনও সম্ভাবনা নেই। প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬-৩৮ টাকা দরে, যা গত সপ্তাহে ছিল ৪৫-৪৮ টাকায়। ভারতীয় আমদানি করা পেঁয়াজের কেজি ছিল ৩২-৩৪ টাকা। বর্তমানে তা ২৮-৩০ টাকা কেজিদরে বিক্রি হতে দেখা গেছে। পচনশীল বলে পেঁয়াজের মজুত বেশি দিন ধরে রাখা যাচ্ছে না। চাহিদায়ও কোনও পরিবর্তন আসেনি, আসবেও না। কারণ উৎপাদন ও আমদানি দুটোই বেশি হয়েছে। লোকসান ঠেকাতে ব্যবসায়ীরা মজুত করা পেঁয়াজ বাজারে ছেড়ে দিয়েছেন। তাই সরবরাহ ব্যাপক। এতে দাম কমেছে অনেকটা।

গরম মসলার দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলাম বলেন, ‘মসলার আইটেমগুলো আমদানিনির্ভর। ওইসব পণ্যের আমদানি মূল্য যদি বাড়ে, তাহলে পণ্যের দাম বাড়বে এটি স্বাভাবিক। তবে আন্তর্জাতিক বাজারে যদি গরম মসলার মূল্য না বাড়ে, দেশীয় বাজারে সিন্ডিকেট করে যদি কেউ বাড়তি দাম রাখে, তবে অবশ্যই সে অপরাধী। এক্ষেত্রে সরকার কর্তব্য পালনে পিছপা হবে না।’

তিনি আরও বলেন, ‘বাজারে সব ধরনের পণ্যের দাম যাতে কোরবানি উপলক্ষে না বাড়ে সেদিকে মন্ত্রণালয়ের নজর রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম নিয়মিত মনিটর করছে। যদি কারসাজির বিষয়টি ধরা পড়ে, তবে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।’

Bangla Tribune

জাতীয় এর আরও খবর
নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

আমি পিকে হালদার দেখিনি-বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুকেও দেখিনি

আমি পিকে হালদার দেখিনি-বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুকেও দেখিনি

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top