গাজীপুরের নদীতে গোসলে নেমে প্রাণ গেল খালা-ভাগনের

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:৩৭:৪৮,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৭০ বার পঠিত
১৮ আগস্ট রোববার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে খালা ও ভাগনের মৃত্যু হয়েছে। উপজেলার শীতলক্ষ্যা নদীর বঙ্গবন্ধু পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাসিমা ও মো. নাসিম (১৭)। নাসিম মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। নিহতরা সম্পর্কে খালা-ভাগনে।
জানা গেছে, নাসিম রোববার দুপুরে খালা নাসিমাসহ বাড়ির অন্যদের নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। সেখানে নদীর স্রোতে তারা দুজন পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা পর নদী থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।









